3 / 3আমরা এখানে কিভাবে এলাম? (পর্ব ১) · ৩ অধ্যায়

১.৩ এই জীবনের অর্থ কী?

এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি "এই জীবনের অর্থ কী?" এবং "মানুষের হৃদয়ের আকাঙ্ক্ষা এবং আকাঙ্ক্ষার পিছনে কী লুকিয়ে আছে?" এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করে।

আপনার প্রশ্ন

বাইবেলের উদ্ধৃতি

শেয়ার করুন
উপদেশক 3:11

ঈশ্বর সব কিছুই উপযুক্ত করে সৃষ্টি করেছেন তাঁর নিজস্ব দিনের। আবার তিনি তাদের হৃদয়ে অনন্ত স্থাপন করেছেন। কিন্তু মানবজাতি বুঝতে পারল না সেই কাজ যা ঈশ্বর করেছেন, তাদের আরম্ভ থেকে সমস্ত পথে তাদের শেষ পর্যন্ত।

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

BEN-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.

আরও পড়ুন...
বিনামূল্যের রিসোর্স

বাইবেল আরও গভীরভাবে বুঝতে চান?

আমাদের বাইবেল অধ্যয়নে যোগ দিন

ট্রান্সক্রিপ্ট

Bengali (Indian) (বাংলা)
টেলিস্কোপ, মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা ঈশ্বরের অস্তিত্ব নিয়ে বিতর্ক করেছি। আর যতই চিত্তাকর্ষক বা বাধ্যতামূলক হোক, তারা তাদের যুক্তিতে হেরে গেছে। এই কথোপকথনকে ন্যায় দিতে আমাদের এর ভিতরে যেতে হবে। যেমন আমাদের সকলেরই এই বোধ আছে যে জীবন মূল্যবান, আমরা বলি, "জীবনকে নষ্ট কোরো না।" কিন্তু তাই নষ্ট করা যায় যা মূল্যবান অথবা দামী। অথবা অপার আনন্দের মুহূর্তে, আমরা বলি, " আমাকে এই বিশেষ কারণেই পৃথিবীতে আনা হয়েছিল।" অথবা, "আমি এই কাজের জন্যই নির্ধারিত।" আমরা কি বিভ্রান্তিকর? এইভাবেই কি আমরা অর্থহীন পৃথিবীতে অর্থ সৃষ্টি করি? আর আপাতভাবে আমরাই পৃথিবীর একমাত্র প্রাণী যারা প্রশ্ন করে এই জীবনের অর্থ কী? ঈশ্বর না থাকলে এই স্থান সুন্দর হলেও, এমনকী আমরা সুন্দর হলেও, আমরা নিছকই পরমাণুর আকস্মিক বিন্যাস হতাম। যদিও এটি শীতল এবং রূঢ় মনে হতে পারে, কিন্তু ঈশ্বরকে বিবেচনার বাইরে রাখলে আমাদের সৃষ্টির কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নেই। এর মানে এই নয় যে আমরা উদ্দেশ্য তৈরি করতে পারি না বর্তমানের এমনকী আমাদের জীবনের। কিন্তু সৃষ্টি এবং অর্থ আবিষ্কারের আবেগ কোথা থেকে আসে? সেই সব শ্বাসরুদ্ধকর গল্পের কথা ভাবুন। তারা নিছক শব্দ এবং পটভূমি নয় যা মস্তিষ্কে প্রভাব বিস্তারের জন্য বিন্যস্ত, যাতে আমরা বিশ্বাস করি যে আমরা আরো ভালো পৃথিবী সৃষ্টি করতে পারি? ভালোবাসার কী হবে? নকশা অথবা উদ্দেশ্যবিহীন পৃথিবীতে ভালোবাসা হল নিছকই এক জৈব রাসায়নিক প্রতিক্রিয়া। কিন্তু জীবন যদি শুধু রসায়ন অথবা জীববিদ্যা হয়, তাহলে কেন যখন আমরা হাসপাতালের বিছানায় বসি আমাদের প্রিয় মানুষের পাশে, হার্ট মনিটরের শব্দ কি পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ শব্দ হয়েপড়ে? প্রতিটি বীপ কেন গুরুত্বপূর্ণ? দুঃখ যখন আমাদের আঘাত করে, প্রিয়জনের মৃত্যু অথবা ছাড়াছাড়ির ফলে, আমরা বলি আমাদের হৃদয় ভেঙে গেছে। কিন্তু তার অর্থ কী? আমাদের হৃদয় এখনো সচল আছে। সমস্যা হল অন্য কিছু যাকে আমরা হৃদয় বলি, আমাদের কেন্দ্রস্থল যেখানে আমাদের গভীরতম সত্ত্বা। এখানেই আমরা হারানো মানুষের জন্য গভীর ব্যথা অনুভব করি এবং তার অনুপস্থিতি যা আমরা প্রকৃত অর্থে আকাঙ্ক্ষা ও কামনা করি। কিন্তু আমাদের এই আকাঙ্ক্ষা এবং কামনা কেন? আমরা কীভাবে তার ব্যাখ্যা করব? একদিকে আমাদের শারীরিক আকাঙ্ক্ষা থাকে, যেমন ক্ষুধা যেমন এখন আমার আকাঙ্ক্ষা একটি চকোলেট কোণে ভ্যানিলা আইসক্রিম। আর আমি তা চাইছি মানেই যে তা পাব তা নয়। কিন্তু এটা কি সত্যি নয় যে খাদ্যের জন্য আমার ক্ষুধা মানে সেই খাদ্য আছে? অপরদিকে আমাদের আকাঙ্ক্ষা এবং বাসনা থাকে যা আবেগগত এবং আত্মিকভাবে অনেক গভীরে যায়। যেমন ভবিষ্যত নিয়ে আমাদের সকলের মাথায় একটি ছবি আছে, অথবা আমাদের নিজেদের ছাপিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা আছে, অথবা আমরা হয়ত জীবন নিয়ে এমন কিছু করতে চাই যার দীর্ঘস্থায়ী প্রভাব থাকবে। আরো সত্য, গভীরতর, আরো পরিপূর্ণতার প্রতি আমাদের আশা কি অন্য কিছু অথবা অন্য কারো অস্তিত্বের সঙ্কেত নয়? ক্রনিকলস অফ নার্নিয়ার লেখক সি এস লুইস, একবার বলেছিলেন, "আমি যদি নিজের মধ্যে সেই বাসনা দেখি যা পৃথিবীর কোনোকিছুই পূর্ণ করতে পারবেনা , তার একমাত্র যুক্তিযুক্ত ব্যাখ্যা হল যে আমি অন্য পৃথিবীর জন্য সৃষ্ট।" বাইবেলের লেখনী ব্যাখ্যা করে যে এই অন্য পৃথিবী হল স্বর্গ, এবং সেই অন্য কেউ হলেন ঈশ্বর, এবং আমরা ঈশ্বরের প্রতিরূপ হিসাবে সৃষ্ট। আমি আমার হাত, পায়ের কথা বলছি না, অথবা আমার পিছনে যে অদ্ভুত আঁচিল আছে তার কথা নয়। না, আমি আমার বিবেকের কথা বলছি, আমার স্বভাব, আমার ক্ষমতা শুধু বেঁচে থাকার জন্য নয়, সৃষ্টি করা, ভালোবাসা, কল্পনা করার জন্য এই সবকিছুই আমার সৃষ্টিকর্তা ঈশ্বরকে প্রকাশিত করে। হয়ত আপনি তর্ক করবেন যে যা আমাদের সংজ্ঞায়িত করে, যেমন ভালোবাসা, আনন্দ, প্রেম, কল্পনা, সৃজনশীলতা, সবই নিছক রাসায়নিক প্রক্রিয়া। কিন্তু এটি কতটা বিস্ময়কর যে এক মহাবিশ্ব কোনো কিছু থেকেই আসেনি এবং জীবনের অস্তিত্বের জন্য অসম্ভব অথচ আদর্শ অবস্থার সৃষ্টি করে, যার ফলে মানুষের সৃষ্টি হয় এবং তারা নিজেদের ও অন্যদের দেখে এবং বলে এই অসম্ভাব্যতার অর্থ কিছুই নয়? কারণ আমরা এমনভাবে বাঁচি যার অর্থ সবকিছু।
JesusFilm