Good News·3 / 5

God's Rescue Plan

Have you ever felt like the world was broken, and that we are broken along with it? Often, our attempts to fix the world and ourselves only lead to more problems. But there is Good News: God, in His love, has made a way for us to be restored to honor.

আপনার প্রশ্ন

বাইবেলের উদ্ধৃতি

শেয়ার করুন
Romans 6:23

For the wages of sin is death, but the gift of God is eternal life in Christ Jesus our Lord.

Berean Standard Bible

Public Domain

আরও পড়ুন...
1 John 5:11

And this is that testimony: God has given us eternal life, and this life is in His Son.

Berean Standard Bible

Public Domain

আরও পড়ুন...
1 John 5:13

I have written these things to you who believe in the name of the Son of God, so that you may know that you have eternal life.

Berean Standard Bible

Public Domain

আরও পড়ুন...
বিনামূল্যের রিসোর্স

বাইবেল আরও গভীরভাবে বুঝতে চান?

আমাদের বাইবেল অধ্যয়নে যোগ দিন

ট্রান্সক্রিপ্ট

Bangla Muslim (বাংলা)
কোন কোন সময় কি মনে হয় না যে, পৃথিবীটা ভেঙ্গে পড়েছে? কোথাও একটা গরমিল হচ্ছে? একেবারে শুরুতে, ঈশ্বর এই জগৎকে তাঁর পূর্ণ মঙ্গলময়তা দিয়ে সৃষ্টি করেছিলেন৷ কিন্তু আমরা ঈশ্বর-বিমুখ হয়ে পথভ্রষ্ট হয়ে অবাধ্য তাঁর হয়েছি৷ এতে জগৎ ভেঙ্গে পরেছিল এবং সঙ্গে সঙ্গে আমরাও৷ বাইবেল এটিকে পাপ বলেছে৷ এটি আমাদের মনোজগতে চলমান প্রতিক্রিয়ার বর্হি:প্রকাশই না এর চেয়েও বেশী কিছু। আমাদের অবাধ্যতার স্বাভাবিক পরিণতি হল মৃত্যু— এর অর্থ হল, জীবনের উৎস থেকে বিচ্ছিন্ন হওয়া৷ আমরা সেই বিচ্ছিন্নতাকে তখনই অনুভব করি যখন আমাদের অপরাধ, লজ্জা, এবং অপবিত্রতার অভিজ্ঞতা হয়৷ কিন্তু সেই পাপ মুছে ফেলতে বা জীবন ফিরে পেতে আমরা কিছুই করতে পারি না, যেহেতু আমরা পবিত্র ঈশ্বর থেকে বিছিন্ন হয়েছি৷ আমাদের এই গল্পটি যদি এখানেই শেষ হত তবে ভয়ানক হত— কিন্তু ঈশ্বর একটি উপায় প্রস্তুত করেছেন! একেবারে প্রথম থেকেই তিনি উদ্ধারের একটি পরিকল্পনা করে রেখেছিলেন! ঈশ্বর আমাদের পূর্বপুরুষদের কাছে তাঁর সেই পরিকল্পনা প্রকাশ করেছিলেন৷ বাইবেলে, ঈশ্বরের দৃষ্টিতে অব্রাহাম বিশ্বাসের দিক থেকে একজন ধার্মিক ব্যক্তি ছিলেন৷ ঈশ্বর অব্রাহামকে তার নিজ পুত্রকে উৎসর্গ করতে ইচ্ছুক থাকায় বাধ্য হয়েছিলেন তাই তাকে সন্মানে ভূষিত করেছিলেন। কিন্তু ঈশ্বর স্বয়ং উপস্থিত হয়ে, তার পুত্রের পরিবর্তে বলিদানের একটি মেষ যুগিয়ে দিয়েছিলেন৷ ঈশ্বর ন্যায়পরায়ণ, তাই আমরা মৃত্যুর এবং তাঁর নিকট থেকে বিছিন্ন থাকার যোগ্য৷ কিন্তু ঈশ্বর তো আমাদেরকে প্রেম করেন, তিনি চান যেন তাঁর সাথে আমরা অনন্ত জীবন থাকি৷ ঠিক যেমন ঈশ্বর আশ্চর্যভাবে অব্রাহামের পুত্রের বলিদানের পরিবর্তিত একটি মেষ যুগিয়ে দিয়েছিলেন, তেমনি ঈশ্বর আমাদের জন্য চূড়ান্ত নিখুঁত বলিদান যীশুকে পাঠিয়েছিলেন৷ যীশু আমাদের পাপকে ঢেকে রাখেন, আমাদের পাপের দণ্ড সেই মৃত্যু থেকে মুক্ত করেন, এবং আমাদেরকে ধার্মিকগণিত করেন৷ যীশু, যিনি সম্পূর্ণ ঈশ্বর, সম্পূর্ণ রূপে মনুষ্য রূপ ধারণ করে আমাদের ভগ্নচূর্ণ পৃথিবীতে প্রবেশ করেন এবং নিখুঁত জীবন যাপন করেন৷ তিনি নিজের উপর আমাদের লজ্জা ও দণ্ড তুলে নিয়ে মৃত্যুবরণ করেছিলেন৷ যে মৃত্যু আমাদের কাম্য সেই মৃত্যু তিনি মেনে নেন। তিন দিন পর, তিনি মৃত্যু থেকে উত্থিত হয়েছিলেন, তাঁর আর কখনও মৃত্যু হবে না৷ এটিই হল বাইবেলের সুখবর— ঈশ্বর আমাদের জন্য একটি পথ প্রস্তুত করেছেন, যেন তাঁর সাথে চিরকালীন অনন্ত জীবন লাভ করি৷ যখন আপনি আপনার বিশ্বাস, ঈশ্বর যা আপনার জন্য করেছেন সেটির উপর রাখেন, তখন তিনি আপনার লজ্জাকে সম্মানে, আপনার অপরাধকে ধার্মিকতায় বদলে দেন৷ বাইবেল বলে, “কেননা পাপের বেতন মৃত্যু; কিন্তু ঈশ্বরের অনুগ্রহ-দান আমাদের প্রভু যীশু খ্রীষ্টে অনন্ত জীবন৷” কিন্তু সেই দানটি তখনই আপনার হয় যদি আপনি সেটিকে গ্রহণ করেন৷ আপনি প্রার্থনার মাধ্যমে যেকোন সময় তা করতে পারেন৷
JesusFilm