রেবেকা
প্রদীপগুলি পরিস্কার করছে।
মা,
দরজার কাছে কে আছে আমাকে দেখতে হবে।
আর আমি যখন ফিরে আসবো… তুমি এই সুপ আর একটু খাও।
(অবাক হয়ে) যাকোব
কাকা।
ভিতরে আসুন।
স্বাগত, দয়াকরে ভিতরে আসুন।
মা! বাবা! যাকোব ও তার বাবা এখানে এসেছে। আমি তাদের কি বলব ?
আচ্ছা
ওনাদেরকে সামনের ঘরে নিয়ে এসো মরিয়ম
তাদের খাবার ব্যবস্থা করো।
আর আমি এখনই আসছি।
ভিতরে আসুন। বাবা বলেছে তিনি এখনই আসছেন।
আমি…আমরা আপনাদের পেয়ে খুবই খুশী।
আমদের গৃহ তোমাদের হোক।
নোহা! জল নিয়ে আসো অতিথিদের ধোয়ার জন্য। তাড়াতাড়ি করো!
ঠিক আছে, ঠিক আছে।
হ্যাঁ, তুমি কি চাও?
যাকোব ও তার বাবা এখানে আছে। আমাদের খাবার তৈরী করতে হবে! তাড়াতাড়ি
ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি পারি এখানে ফিরে আসবো।
তাড়াতাড়ি!
মারিয়াম শান্ত হও।
না বাবা। আমাকে সাহায্য করতে দাও।
ওকে সাহায্য করো
আহ,
ঠিক আছে।
তাহলে, আমাকে তাদের কাছে নিয়ে চলো।
মোশি
আপনাকে শুভেচ্ছা।
যাকোব।
বাসুন।
মোশি আপনাকে দেখে ভালোই লাগছে।
আপনার অসুস্থতার জন্য দুঃখিত।
প্রার্থনা করি যে ঈশ্বর আপনাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলুন।
তোমার মুখ থেকে ঈশ্বরের কান,
হ্যাঁ।
কিভাবে আপনাকে সাহায্য করবো
আজকে আমার প্রতিবেশী?
আজকে আমরা এসেছি,
আমার ছেলে যাকোবের জন্য।
সে একজন ভালো ছেলে, এবং আমি মনে করি সে আপনার মেয়ের জন্য ভালো স্বামী হয়ে উঠবে।
এবং তারপর যাকোবের বাবা আমার বাবা কে বললেন যদি বিবাহের বাগ্ দান এগিয়ে আনা যায়।
তিনি বলেছিলেন যে সময় খুবই খারাপ এবং কেউ জানে না কালকে কি হবে।
তিনি চান আমাদের তিন মাসের ভিতরই বিয়ে হয়ে যাক নাকি বারো মাস পরে।
তোমার বাবা কি বলেছিল?
তিনি রাজী আমাদের তিন মাসের মধ্যেই বিয়ে হবে।
তারা ইয়োবকে নিয়ে এলো ও সবাই চুক্তি সই করলো।
আর তারপর
যাকোব এই হারটি আমাকে দিয়েছিল।
একি সুন্দর নয়, এই রকম আগে কি দেখেছ?
এ, আমার প্রিয়, খুব সুন্দর।
কিন্তু,
মাসী, আমি জানি না আমাকে ছাড়া বাবা ও মায়ের কিভাবে চলবে।
আমি যাকোবের বিষয়ে খুব আগ্রহি, কিন্তু অন্য দিকে…
তুমি ও যাকোব একত্রে অবশ্যই একটা পথ পাবে তাদের কে সাহায্যের।
আর সারা ও ইয়োব সেখানে ছিল।
কিন্তু সারা খুব অসুস্থ।
সে তো সারা জীবনের জন্য অসুস্থ থাকবে না। তার বাচ্চা হতে চলেছে।
আমি জানি, কিন্তু সে ও ইয়োব বাচ্চা হবার পর কাছাকাছি কোথাও যাওয়ার, কথাবলছে ।
যখন তাদের ঠিক সময় হবে, তারা যাবে।
ঈশ্বর তাদের পথ দেখাবেন।
যেমন তিনি তোমাকে ও যাকোবকে পথ দেখাবেন যখন তোমরা একসাথে কথা বলো, প্রার্থনা করো,
এবং তাঁকে অনুসরণ করো।
মা সবসময়ে আমাদের বলতেন…যে আমাদের বাধ্য স্ত্রী হতে হবে,
একদিন আমাদের স্বামীর পরিবারের সাথে বাস করতে হবে।
কিন্তু যদি মা এবং বাবার আমাকে প্রয়োজন হয়…
বাধ্যতা একরকমের বিশ্বাসের কাজ, মারিয়াম।
যাকোব ও আমি আমাদের জীবন শুরুও করিনি, এখনি আমি বিভ্রান্ত।
ওহ মাসী, আমি জানিও না আমি কেমন হবো, আর
এখন আমাকে বুঝতে হবে কেমন স্ত্রী হবো?
এই তিন মাসে? আমি কখনই তা করতে পারবো না।
মরিয়ম, বাধ্য স্ত্রী হওয়া মানে এই নয় যে তুমি আর তোমার মতো থাকবে না।
যেমন যাকোব তোমাকে প্রেম করতে শিখেছে,
এবং তুমিও শিখবে তার কাছে বাধ্য হতে, আর তোমাদেরকে ঈশ্বরের কাছে বাধ্য হতে হবে,
তোমরা সেই অনন্য ব্যক্তি হয়ে উঠবে ঈশ্বর যেভাবে তোমাদের তৈরী করেছে।
সুতরাং
যাকোবের সাথে বিবাহ কি আমাকে ভালো ব্যক্তি হতে সাহায্য করবে, আরো ভালো?
আমি তোমাকে সে কথা বলিনি মারিয়াম।
আমাদের মূল্যবোধ এবং পূর্ণতা বিবাহিত বা অবিবাহিত হওয়ার উপর নির্ভর করে না।
আমাদের প্রত্যেকের নিজের রাস্তা আছে। এবং
আমরা ঈশ্বরকে বাধ্যতা, তাঁকে সেবার ও অন্যকে সেবার দ্বারা আমরা বৃদ্ধি পাই।
আমি মাকে ও বাবাকে সেবা করতে চাই।
তোমার এই বিষয়ে যাকোবের সাথে কথা বলা উচিৎ।
তুমি বলছো কি এখন?
তুমি কি এখনই তোমাদের দুইজনের জীবন শুরু করার পরিকল্পনা করছো না কি?
হ্যাঁ, আমি তাইই ভাবি ।
আর সিদ্ধান্ত নেওয়া?
হ্যাঁ।
তাহলে, তাকে তোমার দৃশ্যের সুবিধাগুলি জানাও।
তাকে তোমার ভাবনাগুলিকে আন্দাজে ধরে নিতে দিও না।
তাঁকে জানাও তোমার কাছে কোন গুলি গুরুত্বপূর্ন।
তেমন না হয় যে তোমার মতো করার জন্য তাকে তুমি তাকে চাপ দেবে,
কিন্তু সে যেন ঠিক সিদ্ধান্তটি নিতে পারে।
তোমার বোঝার দরকার কি প্রয়োজন।
মরিয়ম,
এই প্রদীপগুলি কে দেখ যেগুলি আমরা আজ পরিস্কার করে তেল ভর্তি করেছি।
এগুলি দেখতে খুব সুন্দর লাগছে। তোমার কাছে এরকম অনেক ধরনের আছে।
আমার প্রদিপ ভালোলাগে।
কিন্তু তুমি দেখ,
তাদের প্রত্যেকের উদ্দেশ্য কিন্তু এক,
যা হলো
আলো দেওয়া।
একই ভাবে।
কিন্তু কত রকম ভাবে তারা আলো দেয়।
এটা দেওয়ালে আলোর একটি আদর্শ তৈরী করে।
আর আমার স্বামী রাত্রে যখন খাতা নিয়ে কাজ করে তাতে খুব জোরাল আলো ফেলে।
এইটা
খুব উজ্জ্বল। আর ওইটা মৃদু আলো দেয়।
সমস্ত প্রদীপের মধ্যে একটি মিল সামঞ্জস্যতা আছে।
আগুন জ্বালানোর আগে সেগুলিকে পরিস্কার করে তাতে তেল দিতে হবে,
তখনই তাদের মধ্যে প্রভাব ঘটবে এবং যা একে অন্যের থেকে আলাদা হবে।
মরিয়ম, যীশু তোমাকে ও আমাকে প্রদীপ বলেছেন।
তিনি বলেছেন আমাদের আলো উজ্জ্বল হয়।
আমাদের জীবনের উদ্দেশ্যে হলো এই জগতে ঈশ্বরের জ্যোতির সাথে উজ্জ্বল হওয়া,
কিন্তু আমরা প্রত্যেকেই একটু অন্য রকম ভাবে করবো।
সুতরাং,
আমি একটা প্রদীপের মতো।
হ্যাঁ, যেখানেই তুমি যাও না কেন তোমার উদ্দেশ্য একই থাকবে, যে আলোকে উজ্জ্বল করতে হবে।
অনেক সময় মনে হয় আমার আলো
যখন আমি সারার সাথে তর্ক করি।
ওহ, হা, হা, হা, হা, হা, আমাদের প্রত্যেকেরই সেই রকম হয়।
ওহ, কিন্তু তুমি,
আমি মনে করি তুমি একটি বিশেষ সুন্দর প্রদীপ।
এবং তুমি যে কোন বাড়ীতেই যাওয় না কেন,
মনে রেখো যে তোমাকে উজ্জ্বল হতে হবে কারণ ঈশ্বর তোমাকে সেই জন্যই তৈরী করেছেন।
তোমার সৌন্দর্য
ঈশ্বরের কাছে
তেমনি আসে যেমন ভাবে ঈশ্বর তোমার তৈরী করেছেন।
কিছু সুন্দর মহিলাদেরকে আমি জানি
আমি অন্তরের সৌন্দর্যর কথা বলছি, যা উজ্জল গুন
তাকে উজ্জ্বল হতে হবে
সেই অন্ধকার মুহূর্তে ও অন্ধকার স্থানে।
তাদেরকে অবশ্যই ঈশ্বরের উপর নির্ভরশীল হতে হবে যেন ঈশ্বর প্রতিদিন তাদের প্রদীপগুলি পূর্ন করেন প্রতি মুহূর্তে।
কিন্তু তারপর
তিনি তাদের মধ্যে দিয়ে তাঁর ঔজ্জ্বলতা নিয়ে প্রকাশিত হন যা প্রায় আপনার দম বন্ধ করে দেবে।
কোন ধরনের অন্ধকার সময়?
স্বামীকে হারানো, অথবা
সন্তানকে হারানো।
যুদ্ধ অথবা দুর্ভিক্ষ।
সেখানে আরও কিছু থাকতে পারে।
তাকি তোমাকে ভয় দেখায়?
দয়া, বৎস
যদি আমরা কল্পনা করতে চাই যে খারাপ বিষয়গুলি আমাদের সাথে ঘটতে পারতো,
সেগুলি খুবই কঠিন হবে।
তোমাকে মনে রাখতে হবে যে অন্ধকার উজ্জ্বল হতে হবে।
হো, হো, হো, আমি সেই বিষয়ে জানি না।
যেভাবে আমার জ্জ্বলা উচিৎ আমি সবসময় সেইভাবে জ্জ্বলি না।
তুমি কি কোন সময়ে মনে কর… যদি তুমি বিয়ে না করতে তাহলে তোমার জীবন আরো সহজ হতো?
সহজ?
না, আমি তা মনে করি না।
আমি মনে করি এটা অন্যকোনভাবে কঠিন হতো।
মরিয়ম, দেখ,
আমাদের প্রত্যেকের আলাদা আলাদা উপহার ও সুযোগ রয়েছে। এবং তিনি
আমাকে যা দিয়েছেন তার জন্য, আমি ঈশ্বরের কাছে দায়ী থাকব।
আমার উপহারগুলি, এবং আমি কে তা কখনই বদলাতো না যদি না আমি বিবাহ করতাম।
সারার একটা বন্ধু আছে যে বিবাহ করেনি এবং আমি মনে করি এই জন্য, অন্য মেয়েরা তাকে নিচু নজরে দেখে।
কিছু লোকে যে ভাবে যে একটি মেয়ের একমাত্র উদ্দেশ্য হলো বিয়ে করা।
কিন্তু আমি বিশ্বাস করি আমাদের উদ্দেশ্য হলো, সব পরিস্থিতিতেই আমাদের ঈশ্বরের সেবা করা,
আমরা বিবাহিত হই, একা হই,
অথবা নোয়ার মতোন বিধবা হই।
আমাদের প্রত্যেকেরই কিছু উপহার ও তালন্ত
আছে, এবং ঈশ্বর যখনই আমাদের দিন যেন তা সঠিক ব্যবহার করতে পারি।
যখন আমরা নিজেরদের বিষয়ে নিশ্চিত হই না, তখনও?
তখনও।
যীশু সেই বিষয়ে একটি গল্প বলেছেন।
একজন মানুষ ভ্রমনে বেরিয়ে ছিল।
এবং তিনি তার দাসদেরকে ডেকেছিলেন…এবং তার দাসদের মধ্যে তার সম্পত্তি ভাগ করেদিয়েছিলেন।
তাদের যোগত্যা অনুযায়ী একজনকে
তিনি পাঁচটি মুদ্রার থলি এবং অন্যজনকে
দুটি মুদ্রার থলি। আর তারপর অন্য জনকে একটি মুদ্রার থলি দিয়েছিলেন।
কিছু সময়ের পরে, এই দাসদের প্রভু ফিরে এলেন এবং তাদের থেকে
হিসাব মেটাতে চাইলেন। যে দাস পাঁচটি মুদ্রার থলি পেয়েছিল
সে বললো, প্রভু, আপনি আমার নিকটে পাঁচটি
মুদ্রার থলি দিয়েছিলেন। দেখুন আমি এই মুদ্রাগুলি কাজে লাগিয়ে আরও পাঁচটি লাভ করেছে ।
তার প্রভু তাকে বললেন, “বেশ, উত্তম ও বিশ্বস্ত দাস! তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত হইলে।
আমি তোমাকে বহু বিষয়ের উপর নিযুক্ত করব; তুমি নিজ প্রভুর আনন্দের সহভাগী হও!”
যে দাস দুই থলি তালন্ত পেয়েছিল সে ও এলো।
সে বললো, প্রভু “আপনি আমার নিকট দুই থলি তালন্ত দিয়েছিলেন।”
তার প্রভু তাকে বললেন, “বেশ, উত্তম ও বিশ্বস্ত দাস! তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত হইলে।
আমি তোমাকে বহু বিষয়ের উপর নিযুক্ত করব; তুমি নিজ প্রভুর আনন্দের সহভাগী হও!”
তারপর যে দাস একথলি তালন্ত পেয়েছিল সে প্রভুর কাছে বললো, “আমি জানতাম,
আপনি কঠিন লোক; যেখানে বুনেন নাই, সেইখানে কাটিয়া থাকেন, ও যেখানে
ছড়ান নাই, সেইখানে কুড়াইয়া থাকেন।
তাই আমি ভীত হইয়া গিয়া আপনার তালন্ত ভূমির মধ্যে লুকাইয়া রাখিয়াছিলাম;
দেখুন আপনার যাহা আপনি পাইলেন।”
তার প্রভু তাহাকে বলিলেন, “দুষ্ট, অলস দাস, তুমি নাকি জানিতে
আমি যেখানে বুনি নাই, সিখানে কাটি, এবং যেখানে ছড়াই নাই,
সেই খানে কুড়াই? তবে পোদ্দারদের হাতে আমার টাকা রাখিয়া দেওয়া উচিৎ ছিল;
তাহা করিলে আমি আসিয়া আমার যাহা তাহা সুদের সহিত পাইতাম।”
আর প্রভু সেই দাসকে শাস্তি দিলেন
কারণ সে সমর্পিত সম্পত্তি বিনিয়োগ করতে অসমর্থ হয়েছিল।
মারিয়াম ঈশ্বর আমাদের প্রত্যেককে সম্পত্তি দিয়েছেন।
আমরা বিবাহিত হই বা একা থাকি, সন্তান থাকুক বা না থাকুক, ধনী হই অথবা গরীব;
তিনি আমাদের প্রত্যেককে নিজের মধ্যেই
বিভিন্ন উপহার বা তালন্ত দিয়েছেন।
কিন্তু ঈশ্বর আমাদের যা দিয়েছেন তা পূর্ণরূপে মূল্য দেওয়া উচিৎ
সেই স্থানে এবং সম্পর্কে ঈশ্বর আমাদের আহ্বান জানিয়েছেন তাতে বিনিয়োগ করতে হবে।
যখন আমরা তা করবো,
তাঁর কাছে যেতে সমর্থ হবো
শেষ দিনে তাঁর সম্মুখীন হবো এবং তাঁর সমর্থনের অভিজ্ঞতায় আনন্দ করবো!
আর
সেই দিনেতে আমরা সত্যিই জ্বলজ্বল করবো।
তিনি আমাদের মধ্যে দিয়ে আলোকিত হবেন!
মরিয়ম,
আমি চাই তোমার এই প্রদীপ থাকুক।
এ আমার থেকে তোমার অঙ্গীকারের উপহার।
আর যখন তুমি এটা কে দেখবে, মনে রেখ
সেই সমস্ত যা ঈশ্বর তোমার উপর ন্যাস্ত
করেছেন এবং স্মরনে রেখো যে তুমি যেখানে যাবে ঈশ্বরের ঔজ্জ্বল্য প্রকাশ করবে।
কিন্তু মাসী,
এটা খুবই সুন্দর। আমি নিতে পারবো না।
আমার প্রিয়। এ যথেষ্ট সুন্দর নয়!
তুমি ঈশ্বরের সন্তান।
তুমি ঈশ্বরের রাজ্যে একজন রাজকুমারী।
তুমি রাজাদের রাজার এবং প্রভুদের প্রভুর ছোট বোন।
তুমি এটা নাও
এবং যা কিছুই তুমি করো এবং যেখানেই তুমি যাও, সব সময় মনে রেখ, তুমি খ্রীষ্টেতে।
কিন্তু আমি,
আমি পারবো না।
ওহ… তোমাকে নিতেই হবে। এটা না নিয়ে তোমাকে আমি বাড়ী যেতে দেব না।
যাকোবের সাথে আমার অনেক কিছু আলোচনার আছে,
কিন্তু
বাবা, মায়ের কাছে আমাকে ফিরে যেতে হবে।
তুমি এটা না নিয়ে যেতে পারবে না।
একটা মেয়ে আপনার সাথে দেখা করতে এসেছে মা।
তাকে ভিতরে নিয়ে এসো।
দালিয়া!
বিষয়টা কি?
আপনাকে থামানোর জন্য দুঃখিত, কিন্তু
উম, আহ,
আমার মা খুব অসুস্থ,
আর আমি মরিয়মের থেকে শুনেছি যে ঈশ্বরের থেকে সুস্থতা দেওয়ার ক্ষমতা আছে আপনার।
আপনি কি আমার সাথে এসে মাকে সাহায্য করবেন?
এ, আমার নিজের কোন ক্ষমতা নেই,
কিন্তু ঈশ্বরের আছে।
আমি আসবো, এবং আমি আমার ওষুধ নিয়ে আসবো, আর আমি সবসময় তোমার মায়ের জন্য প্রার্থনা করতে পারি।
এটা আমার বাড়ীর রাস্তাতেই, আমি তোমার সাথে আসবো।
তোমরা মেয়েরা এগিয়ে যাও। আমি তোমাদের পিছনে আসছি।
তোমায় ধন্যবাদ দেবরা।
মারিয়াম, ঐ হারটি কি?
তিন মাসের মধ্যে যাকোবের সাথে আমার বিয়ে হতে চলেছে!
ওহ মারিয়াম এটা খুবই সুন্দর!
তুমি খুবই ভাগ্যবান।
আমি জানি না আমার বিয়ে হবে কিনা ?
না ওকথা বোলনা।
মারিয়াম, আমি তোমার থেকে বড়।
কিন্তু দালিয়া, একজন মহিলার স্বামীর থাক না থাক ঈশ্বরের দৃষ্টিতে গুরুত্বপূর্ন নয়।
তুমি যেই হও তিনি তোমাকে ভালোবাসেন।
যাকোব কে বিবাহ করার ক্ষেত্রে মারিয়ামের উদ্বেগ ও ভয়গুলি কি ছিল?
কেমনভাবে রেবেকা মরিয়মের চিন্তা ও ভয়গুলির প্রতি প্রতিক্রিয়া দিয়েছিল?
রেবেকা ঈশ্বরের দৃষ্টিতে প্রতিটি মানুষের মূল্যবোধ ও উদ্দেশ্যের বিষয়ে কি বলছেন ?
আপনার বিশেষ উপহার বা তালন্ত গুলি কি কি?
তালন্তের দৃষ্টান্তের আমাদেরকে আমাদের উপহারের বিষয়ে কি বলে?