সর্বাধিক শারীরিক, আবেগজনিত,আত্মিক বিষয় যা একজন ব্যক্তি করতে পারে, তা হল মনোনয়ন করা।
সব কিছুরই সূচনা হয় এক মনোনয়ন দিয়ে।
আপনারা যদি এই ভিডিওটি দেখছেন
তাহলে তা সম্ভবত এই কারণে যে আপনারা সেই সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন,
তা হল নিজের জীবনে যীশুর প্রতি আস্থা রাখা।
এবং আমার কথা বিশ্বাস করুন, এটি এক বিশাল আহ্বান, যা লঘুভাবে নেওয়া উচিত নয়।
যেমন, আমি জানি অন্য কাউকে বিশ্বাস করা কত কঠিন হতে পারে।
আপনার প্রকৃত রূপ জানলে কারোর প্রতিক্রিয়া কেমন হতে পারে সেই ভীতি।
এর মূল বিষয় হল, এবং আমি যা আবিষ্কার করেছি,
তা হল আপনারা নিজেকে যতটা জানেন তার থেকে অনেক ভালো করে আপনাকে জানেন যীশু।
আপনার প্রতিটি ভাবনা, প্রতিটি ছল, প্রতিটি ভুল জানা সত্ত্বেও তিনি আপনাকে ভালোবাসেন।
অন্য কিছু না হলেও, আমার আশা আপনারা দেখতে পেয়েছেন,
আমাদের এই যৌথ যাত্রার সময়, যে যীশু কতখানি আস্থাভাজন।
যোহনের সুসমাচারে এই চাঞ্চল্যকর মুহূর্ত রয়েছে
যেখানে অনেক মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে যীশুর বার্তা নিয়ে
তাঁকে অনুসরণ করা নিয়ে, এবং তারা চলে যাচ্ছে।
আর তাই যীশু তাঁর শিষ্যদের দিকে তাকান,
আর বলেন, তোমরাও কি চলে যাবে?
এবং পিতরের প্রতিক্রিয়া ছিল অসাধারণ।
তিনি বলেন, প্রভু, আমরা কার কাছে যাবো?
আপনারই সেই বাক্য আছে যা অনন্ত জীবন প্রদান করে।
আমাদের আপনার প্রতি আস্থা আছে।
আমরা জানি আপনিই হলেন ঈশ্বর প্রেরিত পবিত্র সত্ত্বা।
তিনি প্রকৃতপক্ষে বলছিলেন, আমরা আর কোথায় যাবো,
এখন যখন আমরা জানি আপনি কে?
এবং আমি বুঝতে পারি তিনি কী বোঝাতে চেয়েছিলেন, যে,
আমার জীবনে এখনো অনিশ্চয়তা আছে।
আমি এখনো সব ঠিক করে উঠতে পারিনি।
তা সত্ত্বেও যে শ্রেষ্ঠ সম্পদ আমার আছে তা হল ঈশ্বরের সঙ্গে আমার সম্পর্ক।
তাই আপনারা যদি প্রস্তুত হন এবং পরবর্তী পদক্ষেপ নিতে চান,
আমি যীশুর সঙ্গে যে কথা বলব তাই ব্যবহার করতে আমি আপনাদের উৎসাহ দেবো
এবং সেই কথাগুলিকে একান্তভাবে আপনাদের করে নিন।
যীশু আপনাদের জন্য যা করেছেন এ হল তার এক আন্তরিক প্রতিক্রিয়া
এবং তাঁর সঙ্গে আপনাদের জীবন আরম্ভ করার এক সুযোগ।
যীশু আমাকে ভালোবাসার জন্য আপনাকে ধন্যবাদ।
আমার পাপের জন্য মৃত্যুবরণ করে আমার জীবনকে মূল্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আমি স্বীকার করছি যে আমার আপনার ক্ষমা প্রয়োজন।
নিজের জন্য জীবন যাপনের থেকে আমি সরে আসতে চাই
এবং আমার জীবনের অগ্রভাগে থাকার জন্য আপনার প্রতি আস্থা রাখতে চাই।
জীবনের অভিযানে আমি আপনার সঙ্গে যোগ দিতে চাই
এবং সেই ব্যক্তি হতে চাই যা হওয়ার জন্য আপনি আমাকে সৃষ্টি করেছিলেন।
আমেন।