রিভকা·3 / 12

প্রতিদিনের রুটি

মরিয়ম দাউদের সাথে মাঠে খাচ্ছে। ফিরে এসে সে দেখতে পায় ইয়াকুব নামে এক যুবক মাঠে গরুর সাথে লড়াই করছে। কিন্তু বাড়িতে, মুসা তাকে বলে যে তার চাচাতো ভাই বিয়ের প্রস্তাব দিয়েছে। সে তাকে বোঝানোর চেষ্টা করে যে হনোকের সাথে বিয়ে কাজ করবে না। কিন্তু সে বুঝতে পারে না। মুসা যখন কেন জিজ্ঞাসা করে, তখন সে উত্তর দেয় যে হনোক যীশুকে অনুসরণ করে না। মুসা বিরক্ত হয়ে বলে যে সেও যীশুকে অনুসরণ করার দাবি করে না। সে কি তাকেও অস্বীকার করবে? লায়লা মরিয়মকে বলে যে বাক্যই তাদের আশা এবং পুষ্টি। মরিয়ম ভাবছে কিভাবে বিশ্বাসে জীবনযাপন করা যায়। কিন্তু লায়লা বলে যে ঈশ্বর তাও দেবেন।

আপনার প্রশ্ন

বাইবেলের উদ্ধৃতি

শেয়ার করুন
2 তীমথিয় 3:16

শাস্ত্রের প্রত্যেক কথা ঈশ্বরের মাধ্যমে এসেছে এবং সেগুলি শিক্ষার, চেতনার, সংশোধনের, ধার্মিকতার সম্বন্ধে শাসনের জন্য উপকারী,

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

BEN-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.

আরও পড়ুন...
বিনামূল্যের রিসোর্স

বাইবেল আরও গভীরভাবে বুঝতে চান?

আমাদের বাইবেল অধ্যয়নে যোগ দিন

ট্রান্সক্রিপ্ট

Bengali (Indian) (বাংলা)
রেবেকা প্রতিদিনের খাদ্য। বাবা আগামীকাল বেরোবেন। (খিটখিটে ভাবে) আমি জানি। (বিষন্ন ভাবে) তোমাকে ধন্যবাদ। আমার সাথে এসো। ওয়াও ধরে রাখো। আহ! ছেলেরা আমার সাথে এসো। মারিয়াম কোথায়? সে আসছে। ঐখানে তুমি মারিয়াম। আজ মেষপাল কেমন আছে? দায়ুদ বললো সব ভালো। ভালো, ভালো। মারিয়াম, যখন আমি বাইরে থাকছি তোমার, তোমার মায়ের ও বোনের প্রতি অনেক দায়িত্ব থাকবে। আমি জানি, বাবা। যা প্রয়োজন আমি তা করতে প্রস্তুত। এবং তুমি বেড়ে উঠছো। এবং তোমাকে আমরা চিরকাল ধরে রাখতে পারবো না, তুমি সেটা জান। আমার যাবার তাড়া নেই বাবা। হ্যাঁ। আমার ভাই, যোনাস, গত সন্ধ্যায় এসে আমার সাথে কথা বলেছে। কি বিষয়ে, বাবা? তোমার ও তার ছেলে হনোকের বিষয়ে। সে একটি বিবাহের প্রস্তুতি নিচ্ছে। বিবাহ! তুমি তাকে কি বললে? তাদের সুন্দর পরিবার আছে এবং তার ছেলে হনোক একজন ভালো ছেলে, দায়িত্ববান। বাবা, কিন্তু কিভাবে আমি তাকে বিবাহ করবো? তুমি কি বলছো? সে আমার মতন নয়। আমরা একই ভাবে চিন্তা করিনা। একই ভাবে চিন্তা? এমন কিছু রয়েছে যা তুমি আমাকে বলছো না? ছেলেটি কি তোমার সাথে খারাপ ব্যবহার করেছে? না, কখনই নয়, বাবা। সেই রকম কিছুই নয়। ভালো। তাহলে, সকালে যাওয়ার আগে আমি সমস্ত কিছুই ঠিক করে যাব। ও, মা, আমি হনোক কে বিয়ে করতে পারবো না। এটা সঠিক হবে না। সঠিক হবে না? প্রথম থেকেই এই বিষয় গুলি সঠিক রয়েছে। আমার ভাই যোনাস, ভালো পরিবারের, ভালো ছেলে হনোক, এবং আমার সুন্দর মেয়ে মারিয়াম। কি সঠিক নয়? কিন্তু সে যীশুকে অনুসরণ করে না, বাবা। তুমি আমার সাথে মজা করছো। আমিও এই নাসারতীয়কে অনুসরণ করি না! তুমি কি আমাকেও বাবা হিসাবে প্রত্যাখান করবে? কোন চিন্তাধারা তুমি ও তোমার বন্ধু এই মেয়ের মাথায় ঢুকিয়েছে? মরিয়ম, যাও তোমার বোন কে দেখ। তোমার মেয়ে প্রত্যাখান করেছে হনোককে বিয়ে করতে কারণ সে যীশুকে অনুসরণ করে না তাই? আমি জানি তুমি তোমার মেয়ের জন্য সব থেকে ভালোটা চাও, মোশি। কিন্তু তুমি কি এ বিষয়ে আর অন্য বিকল্প তাকে দিতে পারো না? বিকল্প? হনোকই সবচেয়ে উত্তম বিকল্প। সে একজন সম্মানীয় ব্যক্তি, এবং তার বাবা আমার জ্ঞাতি, আমার ভাই। সে আমার কাছে এসেছিল। এবং তাদের আমাদের মেয়েকে পছন্দ। তাই তোমার জন্য ইহা খুবই সহজ অন্য কারোর ছাড়া যোনাসের সাথে আয়োজন করা? হ্যাঁ, ইহা সহজ। কোন কিছুই কি আমার জীবনে সহজ হতে পারে না? মোশি, তোমার জন্য সহজ, কিন্তু মরিয়মের কাছে? তার সমস্ত জীবনের জন্য হবে। সমগ্র জীবন কি একা থাকা ভালো হবে? তুমি আগামি কালই যাচ্ছো। সে এখনো ছোট। যতক্ষন না ফিরে আসছো, ততক্ষনের জন্য বিষয়টিকে ছাড়। আমি হয়তো আর ফিরবো না, তুমি জান। নাহুমের বিষয়ে ভাবো। ওহ ঐ ভাবে বলোনা। আমি যোগানদাতা । পরিবারের কর্তা। আমাকে অবশ্য ভাবতে হবে। ইয়োব এখানে থাকবে এবং দায়ুদও। দায়ুদ হয়তো গ্রেফতার হবে আগামিকাল। আমি থাকবো দেখাশুনার জন্য। তুমি দেখবে? তুমি কি ভুলে গেছো তুমি কতো অসুস্থ ছিলে? আমি ভুলতে পারবো না। আমাদের অবশ্যই ঈশ্বরকে বিশ্বাস করতে হবে। তিনি যোগাবেন। তিনি যেন জুগিয়েছেন? যেমন তিনি সবসময় জুগিয়েছেন। এই ভাবেই তিনি জুগিয়েছেন। এবং আমি এখানে থাকবো না। মোশি, মরিয়মের মনের কথা বোঝার চেষ্টা করো। এই বিষয়টা এখন ছাড়ো। ঈশ্বর যোগাবেন। আমি আমার ভাই যোনাস কে কি বলবো? তুমি অন্য কিছু বিষয়ে ভাববে। (ফিসফিস করে) সে কি বলেছিল? (নরম ভাবে) চিন্তা কোরো না। (নরম ভাবে) আমি সত্যিই বিশ্বাস করতে পারছি না যে তিনি যাওয়ার আগে কিছু করবেন। আমি চাই না যে আমি ও আমার স্বামী ষাঁড়ের মতো হই। এর অর্থ কি? আজ সকালে আমি দেখলাম যাকোব তার ষাঁড় গুলির সাথে লড়াই করছে। যদিও তারা যোয়ালিতে আবদ্ধ, তাও তারা নিজেদের দিকে টানছে, এবং তারা কোথায় এগোল না। এবং তাই তুমি ও হনোক হতে পারো? তাই কি না? আমি যীশুকে অনুসরণ করি কিন্তু সে না করে? খুব ভালো বলেছো, মারিয়াম। সুতরাং, তোমার বোন কেমন আছে? ক্লান্ত এবং অসুস্থ, কিন্তু আশাপ্রদ । আহ। ভালো। যতক্ষন সে অসুস্থ অনুভব করবে, সে সন্তানের সাথে থাকবে। আমি তার অভাব অনুভব করবো। হ্যাঁ। বাবা একজন ভালো মানুষ। যদিও সে যীশুকে অনুসরণ করেনা। সমস্ত কিছু তার নিজের সময়ে হয়, প্রিয়ে। কোন কোন সময়ে আমি বিভ্রান্ত হয়ে পড়ি। আমি বাবার জন্য সমস্যা তৈরি করছি হনোক কে প্রত্যাখান করে । এবং আমি আশা করি আমি ঠিক। কিন্তু যদি আমি ভুল হই? যদি আমরা ভুল হই? কিভাবে আমি জানবো, যীশুই পথ? কিভাবে জানবো, তাঁর কথা সত্য? ওহ, কারন এগুলি আগেই বলা হয়েছিল হাজার হাজার বছর আগে। ঈশ্বর জগতকে সৃষ্টি করার পর, এবং আদম ও হবা তাঁর বিরুদ্ধে পাপ করার পর, ঈশ্বর নারীকে বলেছিলেন যে তার বংশ সাপের মাথাকে চূর্ন করবে। এবং কোন একদিন তার এক সন্তান পাপের ও শয়তানের ক্ষমতাকে ধ্বংস করবে। এবং ঈশ্বর যীশু আসার শত বছর আগে ভাববাদীদের দ্বারা বলেছেন। যিশাইয় ভাববাদী প্রচার করেন যে আমাদের মসিহ কুমারীর থেকে জন্মাবে। মীখা ভাববাদী প্রচার করেছিলেন যে, সে বেথলেহেম-এ জন্ম গ্রহন করবে, যাকে “রুটির গৃহ” বলা হয়। যীশুই আমাদের প্রত্যাশা এবং আমাদের খাদ্য। ভাববাদী যিশাইয় আরো প্রচার করেছেন যে মসিহ কে ঘৃনা করা হবে এবং প্রত্যাখান করা হবে; তাকে মারা হবে এবং তিনি আমাদের জন্য মৃত্যু বরণ করবেন। এবং যিনি সহ্য করবেন সেই সমস্ত কষ্ট যা আমাদের জন্য ছিল, এবং সেই যন্ত্রনা যা আমাদের বহন করার ছিল। আমাদের পাপের কারনে তিনি ক্ষত হলেন। মারা হয়েছিল আমাদের মন্দ কার্যের জন্য। কিন্তু আমরা আরগ্যোতা পেয়েছি কারণ তিনি শাস্তি বহন করেছেন এবং তাঁর আঘাতের দ্বারা আমরা পূর্ণতা পেয়েছি। যীশু নিজের উপর আমাদের লজ্জাকে তুলে নিয়েছেন। এবং যখন তিনি কবর থেকে উঠলেন, তিনি শয়তানের ক্ষমতা ও মৃত্যুকে দলিত করেছিলেন, যেমন ভাবে ঈশ্বর হবাকে প্রতিজ্ঞা করেছিলেন। যীশু জীবন যাপনের দ্বারা ও মৃত্যুর দ্বারা ঈশ্বরের সমস্ত ভাববাণীকে পূর্ন করেছিলেন, এবং উত্থাপিত হলেন। ওহ, আমরা শাস্ত্রকে বিশ্বাস করতে পারি, মরিয়ম, কারণ এগুলি সত্য বলে প্রমানিত হয়েছে। এগুলি ঈশ্বরের বাক্য। সমস্তই ক্ষমতাশীল যা অনুপ্রানিত করে এবং তিনি তা সুরক্ষিত রাখেন। তিনি অত্যন্ত আগ্রহশীল এগুলিকে শুদ্ধ রাখতে। এবং এগুলি আমাদেরকে খাওয়ায় রুটির মতোন। কিন্তু এগুলি আরো পুষ্টিকর। প্রেরিত পৌল লিখেছেন “প্রত্যেক শাস্ত্রলিপি ঈশ্বর নিশ্বসিত… এবং সত্য শিক্ষার উপযোগী, অনুযোগের ও সংশোধনের এবং ধার্মিক জীবন যাপনের নির্দেশাবলি।” যখন তুমি এইভাবে যীশু ও শাস্ত্রের বিষয়ে বলো, আমি নিশ্চয়তা অনুভব করি। কিন্তু কিভাবে আমি সব সময়ে এই নিশ্চয়তাকে হৃদয়ের মধ্যে ধরে রাখবো? মা, কিভাবে আমি জীবন যাপন করবো যে আমি ইহা বিশ্বাস করি? মরিয়ম এটা তোমার রোমাঞ্চ। আমরা প্রত্যেকে আমাদের বিশ্বাসে বৃদ্ধি পাই যখন আমরা ঈশ্বরের বাক্যে নির্ভর ও মান্য করতে শিখি। দিন প্রতিদিন যখন আমরা তাঁর কাছে নিজেকে সর্মপণ করি তিনি তোমাকে প্রয়োজনীয় বিশ্বাস ও জ্ঞান দেবেন। দাউদ, তুমি ঠিক আছো? কিভাবে আমি ঠিক থাকতে পারি যখন আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে আগ্রিপ্পাকে নির্মানে সাহায্য করতে? দাউদ? তুমি জান যে আমাকে যেতেই হবে। এবং তুমি তোমার মায়ের, বোনেদের এবং তোমার ভাইয়ের খেয়াল রাখবে। আমাকে প্রতিজ্ঞা করো, যে আমি যতটা পারবো ততটা করবো। (ফিসফিস) আমি তোমার উপর নির্ভর করবো। বাবা টাটা। ঈশ্বর তোমার সহায় হোন। আপনি এই গল্পের পরিস্থিতিতে কি প্রতিক্রিয়া দেবেন? কিছু গুরুত্বপূর্ন ক্ষেত্রে বাবার সাথের মতের অমিল হওয়া সত্ত্বেও কিভাবে মরিয়ম তার বাবা কে সম্মান দেখিয়েছে? কেমন ভাবে মারিয়ামের মা তার সন্দেহের ক্ষেত্রে তাকে সাহায্য করেছিলেন? আমারা কিভাবে নিশ্চিত হবো, কোনটা সত্য? এই অংশটি তোমাকে সন্দেহ ও বিশ্বাস বিষয়ে কি বোঝায়?
JesusFilm