রেবেকা
ঘটনাটি তুলে ধরা।
বাবা, আজ তুমি কেমন আছ?
গতকাল ও তার আগের দিন যেমন ছিলাম ঠিক তেমনি আছি।
অন্ধ ও অক্ষম।
বাবা, তুমি অক্ষম নও।
না আমি ভুলে গেছি।
আমি এই পশুদের সাথে ভালোই আছি।
এর থেকে আর কেউ ভালো হবেই না
যে মাঠে মেষদের দেখাশুনা করতে পারে।
পাথরের গাঁথনির কাছে,
আমি একটা ওলনদড়ি যা সবার থেকে ভালো!
বাবা, সেখানে শারীরিক কার্য
ছাড়াও আমাদের আরো ক্ষমতা আছে।
তুমি কি করো তার উপর তোমার প্রতি ঈশ্বরের প্রেম নির্ভর করেনা।
(ক্রুদ্ধভাবে) আমি তোমার সহানুভূতি চাই না।
গিয়ে, তোমার নিজের কাজ কর।
আমি তোমাকে সহানুভূতি দেখাচ্ছি না।
বাবা,
ছোট লায়লার জন্মদিনে যখন আমাদের পরিবারের লোকজন ও বন্ধুরা মিলিত হবে, তখন আমি তাদের কাছে বলবো।
ওহ আর তুমি বলতে চাও।
আমি কি মৃতবৎ হয়ে গেছি?
না।
তোমাকে বদলাতেনা বাবা ।
কিন্তু বড় ছেলে হিসাবে, আমি জেল থেকে ছাড়া পাওয়ার বিষয়ে বলতে চাই।
ওহ, না।
তুমি চাও তোমার এই খারাপ ঘটনাটি সমস্ত পরিবারের কাছে বলতে?
আমি মনে করি এটা ভালো যদি তারা আমার থেকে সরাসরি শোনে।
(ক্রুদ্ধ হয়ে) তুমি আমাকে জিজ্ঞাসা করছো না কি বলছো?
আমি তোমার আশীর্বাদ চাইছি
আমি মনে করি… যা ঈশ্বর আমাকে করতে বলেছে।
আমি আগে কখন তোমায় বাধা দিয়েছে?
ধন্যবাদ বাবা।
সবাইকে আসার জন্য ধন্যবাদ।
আমার বড় ছেলে, দায়ুদ,
সে কিছু বলতে চেয়েছে।
যদিও আমি তার একমত নই, কিন্তু
সে আমার সন্তান।
আমার বাবা একজন খুব ভালো মানুষ
যে আমার প্রতি অনেক ধৈর্য্য রেখেছে।
আর তিনি আমাকে আপনাদের কাছে বলার জন্য অনুমতি দিয়েছেন
জেল থেকে আমি কিভাবে মুক্ত হলাম সেই বিষয়ে।
আমি জানি মরিয়ম ও যাকোবের বিয়ের দিন রাতে আপনারা প্রত্যেকে আমাদের সাথে ছিলেন।
আমি দুঃখিত, যে আমার কষ্টের কারণে আপনাদের রাতটি নষ্ট হয়েছিল।
সুতরাং আমি মনে করলাম এটা খুব ভালো হবে যদি গল্পের বাকি অংশটা আপনাদেরকে বলতে পারি
এবং কিভাবে আজ রাত্রে আমি এখানে রয়েছি
আমার ভাইঝি, ছোট লায়লার জন্মদিনে।
আমি আশা করি আপনারা প্রত্যেকে আমার মা লায়লার থেকে শুনেছেন
যীশুতে তার বিশ্বাসের বিষয়ে।
সে সর্বদা মসিহের বিষয়ে বলতো।
আর অবশ্যই সে আমার সাথেও সেই কথা বলেছিল,
কিন্তু আমি তাকে বিশ্বাস করিনি।
আমি মনে করেছিলাম সে হয়তো আমাদের পিতৃ পুরুষদের বিশ্বাস থেকে বিপথে চলে গেছে।
যখন আমি গ্রেপ্তার হলাম, আমি জানতাম যে রোমীয়রা আমাকে হত্যা করবে। আর আমি খুব ভয়ে ছিলাম,
যন্ত্রনার জন্যও ভয় পাচ্ছিলাম,
মরার ভয় পাচ্ছিলাম।
কিন্তু আমি জানতাম আমার মা আমার জন্য প্রার্থনা করছে এবং আপনারা অনেকেই আমার জন্য প্রার্থনা করছিলেন।
আপনাদের প্রার্থনার জন্য আপনাদের ধন্যবাদ।
এক রাত্রে
একটা আলো আমাকে জাগিয়ে দিলো,
একটা উষ্ণতা, অন্ধকার কুঠুরীর মধ্যে উজ্জ্বলতা।
আমি চোখে খুলে দেখলাম একজন মানুষ আমার সামনে দাঁড়িয়ে আছে।
তিনি ছিলেন সিদ্ধ
এবং পবিত্র
এবং তাঁর চোখ ছিল আগুনের শিখার ন্যায়।
আর তারপর তিনি আমার সাথে কথা বললেন।
আমি যা কিছু করেছি তিনি আমাকে সেই বিষয়ে বললেন।
আমি ভাবলাম আমার হৃদয় ভেঙে যাবে। আর আমি কাঁদতে থাকলাম।
আমার সাথে থাকা অন্য বন্দিরা ঘুমাচ্ছিল, আর আমি মাটি তে মুখ দিয়ে পড়ে ছিলাম,
প্রভু যীশুর পদতলে কাঁদছিলাম।
আর আ…আ… আমি কিন্তু প্রথমে বুঝতে পারিনি।
কিন্তু… এই গত মাসে আমি শিখেছি
যারা আমার থেকে জ্ঞানী তাদের থেকে।
শাস্ত্র বলে
যখন ঈশ্বর জগতকে সৃষ্টি করেছিলেন,
তিনি পুরুষ ও নারীকে তৈরী করলেন
যেন তাঁর সান্নিধ্যে থেকে তাঁর আনন্দকে অনুভব করতে পারে।
সেটাই ছিল তাঁর পরিকল্পনা।
কিন্তু তারা তাঁর উপর নির্ভরনা করে তাঁর কথা অমান্য করলো।
আর সেই লজ্জাজনক কাজ তাদেরকে ঈশ্বরের
থেকে আলাদা করে দিল এবং পুরুষ ও নারীর সম্পর্ককেও নষ্ট করে দিল।
আমরাও বারে বারে অবাধ্য হয়েছি।
শাস্ত্র বলে এই পাপের ফল হলো মৃত্যু, আর ঈশ্বরেরে থেকে আলাদা হওয়া।
কিন্তু ঈশ্বর চান না আপনি তাঁর থেকে এবং তাঁর প্রেমের থেকে আলাদা হন,
আর লজ্জায় ও ভয়ে জীবন যাপন করেন।
সুতরাং যেমন ভাবে তিনি
অব্রাহামের পুত্রের বদলে একটি মেষকে বলি দিতে,
ঈশ্বর যীশুকে আমাদের বদলে মরতে পাঠিয়েছেন।
তুমি জান এটা চুড়ান্ত অপমান!
আমাদের সংস্কৃতির, আমাদের শাস্ত্র, আমাদের ভাববাদীদের কি হবে?
ভাই,
সহস্র বছর আগে যীশু এসেছিলেন,
শাস্ত্রে ভাববাদীরা বলে গিয়েছিলেন যে প্রতিশ্রুত মসিহকে কষ্ট পেতে হবে।
যিশাইয় লিখেছেন,
“তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন;
আমাদের শান্তিজনক শাস্তি তাঁহার উপরে বর্ত্তিল, এবং তাঁহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল।”
ভাববাদী মোশী উল্লেখ করেছেন,
যে ব্যক্তিকে গাছে টাঙ্গানো যায়, সে ঈশ্বরের শাপগ্রস্ত।
যীশু যখন ক্রুশের উপর মরলেন,
তিনি নিজের উপর আমাদের পাপ ও মৃত্যুকে তুলে নিলেন
তাঁর বলিদান ও পুনুরুত্থান
মন্দতার শক্তি থেকে আমাদেরকে মুক্ত করে,
এবং অন্ধকার থেকে আমাদেরকে উদ্ধার করে আর ভয়ের ও লজ্জার জীবন থেকে আমাদেরকে মুক্ত করে।
আমাদের পূর্ব পুরুষ অব্রাহামের কাছে ঈশ্বর এই প্রতিজ্ঞা করেছিলেন
যখন তিনি বলেছিলেন তার মধ্য দিয়ে
জগতের সমস্ত মানুষ আশীর্বাদ প্রাপ্ত হবে।
সবাই আমার কথা শুনুন!
সেই একই যীশু যিনি আমার কাছে উপস্থিত হয়েছিলেন আমার জেলের কুঠুরীর মধ্যে।
আমি বিশ্বাস করি, না,
কিন্তু আমি জানি তিনি সেই প্রতিজ্ঞাত মসিহ।
তিনি আমার হয়ে মৃত্যু বরণ করেছেন এবং আমাকে নতুন জীবন দিয়েছেন।
তাঁর সাথে আমার সাক্ষাত হওয়ার পর,
আমি বুঝতে পারলাম, আমি আর মরতে ভয় পাই না। কিন্তু, আপনারা দেখছেন, তিমি আমাকে জেল থেকেও উদ্ধার করেছেন।
আমি জানি তার জন্য আরও অনেক কিছু করার আছে। নিয়মানুসারে ।
গত মাসে ক্রুশারোপিত হওয়া অন্যান্য বন্দিদের মতো আমাকেও মরতে হতো।
তুমি জেলে গিয়েছিলে একজন ধর্মান্ধ হয়ে; ও একজন যোদ্ধা হয়ে।
তুমি কি রোমীয়দের বিষয়ে নিজের মনোভাব পরিবর্তন করেছো?
আমি দেখেছি যে আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজনীয় বিষয়টি রাজনৈতিক নয়।
আমাদের প্রয়োজন হল ক্ষমা পাওয়া ও তাঁর সাথে মিলিত হওয়া।
আমি মানুষের রাজনীতিকে পরিবর্তনের চেষ্টা করছিলাম।
ঈশ্বর চান মানুষের হৃদয়কে পরিবর্তন করতে।
কেন আমরা ‘যীশুকে’ ঈশ্বরের মনোনীত একজন বলে বিশ্বাস করবো?
কারণ ঈশ্বর তাঁকে মৃত্যু থেকে পুনরুত্থিত করেছেন।
রেবেকা, আজ সন্ধ্যায় আমাদের সাথে অতিথী হিসাবে রয়েছে,
তার কাছের একজন বন্ধু যে সেই পুনরুত্থানের সাক্ষী।
রেবেকা মাসী,
মগ্দলীনি মরিয়ম আপনাকে যা বলেছেন তা কি আমাদের বলবেন?
মগ্দলীনি মরিয়ম এই বিষয়ে বহু বার বলেছেন।
সে যীশুকে মরতে দেখেছে,
এবং সে দেখেছিল তাঁর দেহ কবরের মধ্যে রাখা হয়।
আর তারপর,
রবিবার খুব ভোরে,
যীশুর ক্রুশারোপনের তিন দিন পরে,
মরিয়ম ও অন্যান্য মহিলারা কবরে রাখা যীশুর দেহ কে
মাখানোর জন্য তাদের তৈরী সুগন্ধি নিয়ে গিয়েছিলেন।
কিন্তু যখন তারা সেখানে পৌঁচ্ছালেন,
তারা দেখলেন, যে পাথরটি কবর বন্ধ করার জন্য ছিল সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে।
মহিলারা ভাবলেন যে যীশুর দেহকে কেউ চুরি করে নিয়ে গেছে।
কিন্তু সেই মুহূর্তে তারা সেই খালি কবরে দুই জন স্বর্গদূত কে দেখলেন।
আর স্বর্গদূতরা তাদের বলেছিলেন
যে যীশুকে মৃত্যু থেকে উত্থাপিত করা হয়েছে।
মহিলারা অন্য শিষ্যদের কাছে ছুটে গেলেন, তাদেরকে সেই সব বলার জন্য,
এবং তারপর পিতর ও যোহন মহিলাদের সাথে সেই কবরের দিকে ছুটে গেলেন।
আর তারপর সবাই যখন সেখান থেকে চলে গেল,
মরিয়ম
বাইরে একা রয়ে গেলেন।
সে বুঝতেই পারছিল না কি ঘটছে
আর সে কাঁদতে শুরু করেছিল। সমস্ত কিছুই ছিল বিভ্রান্ত।
এবং হঠাৎ করে সে অনুভব করলো যে, সে একা নয়।
একজন ব্যক্তি তার সাথে কথা বলতে লাগলো,
আর তিনি বললেন,
“নারী,
রোদন করিতেছ কেন?
কাহার অন্বেষন করিতেছ?”
তিনি তাঁহাকে বাগানের মালি মনে করিলেন,
তাই তিনি বললেন,
“মহাশয়,
আপনি যদি তাঁহাকে লইয়া গিয়া থাকেন,
আমায় বলুন কোথায় রাখিয়াছেন; তবে আমি তাঁহাকে লইয়া যাইব।”
তখন তিনি তাহাকে তাহার নাম ধরিয়া ডাকিলেন,
মরিয়ম!
আর
যেমনি সে তাঁহার দিকে তাকালো, সে বুঝতে পারলো যে সে যীশুর সাথেই কথা বলছে!
সে তার আগেই সেখানে ছিল। দৌড়ে গিয়ে তাঁর চরণে পড়ল।
মরিয়ম নিজেই এই সাক্ষ্যটি আমাকে বলেছিলেন।
আর যীশু দেখা দিয়ে ছিলেন
চল্লিশ দিন ধরে তাঁর অনেক অনুসরণকারীদের
আর তাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছিলেন।
তারপর,
জৈতুন পর্বতের উপরে,
তাদের চোখের সামনে থেকে স্বর্গে নীত হয়ে ছিলেন।
আমাদের জন্য এর অর্থ কি?
আমার জন্য?
প্রভু যীশুতে বিশ্বাস করো
এবং তাঁর নামেতে বাপ্তাইজিত হও।
তাঁর উপর নির্ভর করো
আর তুমি তোমার পাপ ও লজ্জা থেকে রক্ষা পাবে
যেন যীশুর সাথে নতুন জীবন কাটাতে পারো।
আমি নিজেও এই মসিহকে জেনেছি!
তিনি আমার জীবন পরিবর্তন করেছেন
এবং আমার এই বৃদ্ধ বয়সে আমাকে আনন্দিত করেছেন।
আর তিনি আমারও জীবন পরিবর্তন করেছেন।
আর আমারও।
এবং আমারও।
ঈশ্বর তাদের প্রত্যেকের জন্যই সেই নতুন জীবনকে রেখেছেন যারা তাঁর নামে তাঁকে ডাকবে।
আজ রাতে যীশু এই সুসমাচারই আমাদের বলতে চান।
তিনি জীবিত
এবং এখানে তিনি আমাদের মধ্যে রয়েছেন।
সেটাই যথেষ্ট।
আপনারা কি যীশুর শিক্ষা ও তাঁর জীবনি বিষয়ে আরও কিছু জানতে চান।
আমি তোমার এই যীশুর বিষয়ে ভাবছিলাম।
ওহ?
আর দায়ুদের ঘটনার বিষয়েও।
আমি
পুরোটা বুঝতে পারিনি, কিন্তু আমি বিশ্বাস করতে চাই যা তুমি বললে তা সত্যি। আমি বিশ্বাস করতে চাই, কিন্তু…
কোন জিনিসটা তোমাকে বেঁধে রেখেছে?
আমার বাবা-মা কি বলবে
যদি আমি
তোমার মতো হই?
আমি মনে করি না যে আমার যথেষ্ঠ বিশ্বাস আছে।
দায়ুদ যেভাবে যীশুকে দেখেছে আমি সেইভাবে কখনো দেখিনি।
অন্য ভাবেও তাঁকে দেখিনি।
তিনি নিজেকে দর্শন দিয়েছিলেন ।
বিভিন্ন ভাবে প্রকাশ করেন।
কিন্তু তুমি সবসময়েই তাঁকে প্রশ্ন করতে পারো।
কি প্রশ্ন?
বিশ্বাসের।
সাহসের।
ঈশ্বরের কাছে সত্য দেখানোর জন্য যাচ্ঞা কর ।
আমরা কি একসাথে প্রার্থনা করতে পারি?
নিশ্চয়।
শুধুমাত্র
নিজের মতোন করে তাঁর সাথে কথা বলো,
তোমার হৃদয় দিয়ে।
জোরে?
(লজ্জিতভাবে) প্রভু,
আমি গত সপ্তাহ থেকে এই বিষয়ে অনেক কিছু শুনেছি, এবং যা খুব ভালো লেগেছে।
আমি তোমাকে জানতে চাই…যেভাবে আমার বন্ধুরা তোমাকে জেনেছে…আর
তোমাকে বিশ্বাস করতে ও তোমাতে নির্ভর করতে।
আমার যা নাই তা আমাকে দাও।
আমাকে দাও
বিশ্বাস
ও সাহস।
যা সত্যি তা জানতে আমাকে সাহায্য করো।
প্রভু, তোমায় ধন্যবাদ।
আমি মনে করি
তিনি আমাকে শুনেছেন।
আমি জানি যে তিনি শুনেছেন।
যদি আমি পরে যীশুর অনুসরণকারী হতে চাই,
আমায় কি করতে হবে?
ঈশ্বর কে বলো
তুমি বিশ্বাস করো যে… যীশুই প্রভু ও মসিহ
আর তিনি তোমার পাপের জন্য ক্রুশে প্রাণ দিয়েছেন।
স্বীকার করো
যীশুর বলিদান আর গ্রহন
তাঁর ক্ষমা ও তোমার সমস্ত লজ্জা থেকে স্বাধীনতা।
নিজের জীবন তাঁকে দিয়ে দাও।
আর তখন তুমি জানতে পারবে যে তুমি অনন্ত জীবনের অধিকারী।
যদি আমি তা করি,
আমার বাবা-মায়ের কি হবে?
ঈশ্বর চান যেন
তুমি তাদের সব থেকে ভালো মেয়ে হয়ে ওঠো।
কিন্তু
প্রথমে তোমার যেটা প্রয়োজন তাহল
তাঁর কন্যা হওয়া ও তাঁকে অনুসরণ করা।
ওহ শিশুটা কি সুন্দর।
মা আমি এখানে সূর্য অস্ত দেখতে আসতাম।
তুমি তাকে হারিয়ে ফেলেছ।
প্রতি দিন।
আমি কখনও কখন ভাবি কিভাবে ঈশ্বর তার অত প্রার্থনার উত্তর দিয়েছেন
শিশুটার জন্য ও দায়ুদের জন্য।
কিন্তু তিনি তাকে আমাদের থেকে নিয়ে নিলেন।
ঈশ্বরের পথ আমাদের পথের মতো নয়।
হা, না।
কিন্তু তিনি আমাদের সাথে আছেন।
সব কিছুর মধ্যে তিনি আমার সাথে আছেন।
আমি তাঁকে সব কিছুই বলতে পারি।
এটা সবসময় দুঃখ বা কষ্টকে দূর করে না কিন্তু সেগুলিকে সহ্য করতে সাহায্য করে।
যদি আমি কোন মরুভূমির মধ্য দিয়ে যাই, তবে তিনি সেখানে আছেন, তিনি সেই মরুভূমি, শুষ্ক,
খারাপ স্থানকেও আনন্দের করে তুলবেন।
আপনার এই গল্পের কোন চরিত্রটাকে সবচেয়ে ভালো লেগেছে?
আপনি কি পচ্ছন্দ করেছেন যে দায়ুদ তার গল্পটি সবাইকে বলেছে বলে? কেন এবং কেন নয়?
খ্রীষ্টের পুনরুত্থানের ঘটনা যা রেবেকা, মরিয়মের থেকে শুনে ছিলেন তা পুনরায় বলুন।
বাসন ধোয়ার সময়ে মরিয়ম ও দালিয়ার কথপোকথনের বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি?
মরিয়ম ও রেবেকার অন্তিম বার্তালাপ আপনাকে ঈশ্বরের সাথে চলার বিষয়ে কি বলে?