গির্জা সম্পর্কে কী? (পর্ব ৭)·3 / 3

৭.৩ আমি কি গির্জার অন্তর্ভুক্ত হতে পারি?

আজ বিশ্বের সবচেয়ে কঠিন কিছু জায়গায় আশা এবং পরিবর্তন আনার জন্য অনেক খ্রিস্টান সংগঠন এবং গির্জা কাজ করছে।

আপনার প্রশ্ন

বাইবেলের উদ্ধৃতি

শেয়ার করুন
মীখা 6:8

হে মানুষ, তিনি তোমায় বলেছেন, যা ভালো এবং যা সদাপ্রভু তোমার কাছ থেকে চান, ন্যায্য আচরণ কর, দয়া বা অনুগ্রহকে ভালবাসো এবং নম্র ভাবে তোমার ঈশ্বরের সঙ্গে চল।

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

BEN-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.

আরও পড়ুন...
বিনামূল্যের রিসোর্স

বাইবেল আরও গভীরভাবে বুঝতে চান?

আমাদের বাইবেল অধ্যয়নে যোগ দিন

ট্রান্সক্রিপ্ট

Bengali (Indian) (বাংলা)
খ্রীষ্টানদের সম্পর্কে আরো একটি গল্প বলা প্রয়োজন। এটি আমাদের ব্যর্থতা ক্ষমা করে না অথবা তার ক্ষতিপূরণও করে না, কিন্তু একথা মনে করিয়ে দেয় যে কিছু বিষয় আছে যা নিয়ে আমরা খ্রীষ্টানরা গর্ব করতে পারি। ইতিহাস দেখিয়েছে যীশুর জীবনযাত্রা, এবং তাঁর আদর্শ অনুসরণ পৃথিবীতে পরিবর্তন এনেছে। অসংখ্য স্কুল, হাসপাতাল এবং গৃহহীনদের আশ্রয়ের গল্প আছে তার সূচনা এবং পৃষ্ঠপোষকতা শুধু গির্জার মাধ্যমে হয়েছে তাই নয়, সেগুলিকে চালিয়েছে করুণা, যত্ন এবং স্বার্থহীন ভালোবাসায় সমৃদ্ধ খ্রীষ্টানরা। গির্জার একটি অংশ যেমন দাসত্বকে সমর্থনের দোষে দুষ্ট, ঠিক তেমনই আদর্শ নারী এবং পুরুষ ছিলেন যেমন আব্রাহাম লিঙ্কন, উইলিয়াম উই্লবারফোর্স, হ্যারিয়েট টাবম্যান, যারা এই প্রথা শেষ করার জন্য সর্বস্ব দিয়েছেন। এবং তারা এই কাজে উদ্বুদ্ধ হয়েছেন বাইবেলের বাণীর মাধ্যমে। যীশুর জীবন, এবং দাসত্বের অধীনে থাকা মানুষদের মুক্তি বরাবরই ঈশ্বরের অভিপ্রায় ছিল। সকলেই হবে তাঁর মত, সকলেরই সমানাধিকার। এটি শুধু অতীতেই ঘটেনি, আজও এই ঘটনার সুন্দর এবং মৌলিক প্রকাশ ঘটে, এখানে এবং বিশ্বের সর্বত্র। হাজার হাজার খ্রীষ্টান সংগঠন এবং গির্জা আছে যারা বিশ্বের অন্যতম দুরূহ অঞ্চলে কাজ করছে, প্রত্যাশা এবং পরিবর্তন নিয়ে আসছে। একটি খ্রীষ্টান সংগঠন যা আমাদের হৃদয়ের খুব কাছাকাছি এবং সমাজের অস্পৃশ্যদের জন্য কাজ করছে বলে সুবিদিত তারা হল লেপ্রসি মিশন। এবং যদিও এটি আজ এক আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান, এর সূচনা হয়েছিল সামান্যভাবে, এই আয়ারল্যান্ডে। ১৮৭০-এর দশকে এর প্রতিষ্ঠান করেছিলেন ওয়েসলি বেইলি নামে এক আইরিশ ব্যক্তি। তিনি এক সংক্ষিপ্ত সফরে ভারতে গিয়েছিলেন এবং গ্রামীণ ভারতের এক কুষ্ঠ বসতিতে গিয়ে তার হৃদয় সম্পূর্ণ ভেঙে যায়। তিনি বলেন যদি কখনো কোনো খ্রীষ্টের মত কাজ হয়, তাহলে তা এই দরিদ্র দুর্দশাগ্রস্তদের কাছে যাওয়া উচিত। এখন যখনই মানুষ কুষ্ঠরোগ শব্দটি শোনে, তারা ভাবে এটি অতীতের এক চর্মরোগ, পৃথিবী কেমন ছিল তার এক দুঃখজনক দৃষ্টান্ত। যদিও অধিকাংশ পশ্চিমী দেশেই এটি সত্যি কারণ আমাদের কাছে সুস্থতার উপায় আছে, কিন্তু দুঃখজনকভাবে, এখনো পৃথিবীর ১৬টি দেশ এই রোগের পরিস্থিতি এবং প্রকোপে আক্রান্ত। সম্প্রতি আমি লেপ্রসি মিশন আয়ারল্যান্ডের সঙ্গে এক সফরে গিয়েছিলাম দক্ষিণপূর্ব ভারতে তাদের কিছু কাজকর্ম নথিভুক্তির কাজে সহায়তা করতে। আমরা যখন যাচ্ছি সংগঠনের সদস্যরা আমাকে ব্যাখ্যা করেন যে প্রতি দুই মিনিটে, কেউ শুনতে পাবে, "তোমার কুষ্ঠরোগ আছে।" আমি স্তম্ভিত হয়ে গেলাম যখন জানলাম যে আমরা ঈশ্বরী নামে এক যুবতীর সাক্ষাতকার নেবো, যে আমার থেকে বয়সে অনেক ছোট এবং দুর্ভাগ্যজনকভাবে তাকে সেই শব্দগুলি শুনতে হয়েছে। আমরা যখন তার সাক্ষাতকার নিই তার মুখটি বিপর্যস্থ হয়ে ওঠে, যখন কুষ্ঠের কারণে সে তার চাকরি হারানোর কথা বলে। সে জানায় তার পরিবার শুধু আর্থিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি, সমাজ থেকে বিচ্যুত হওয়ার যন্ত্রণাও সহ্য করেছে। তা সত্ত্বেও সে চিরকৃতজ্ঞ এবং আনন্দে পূর্ণ কারণ লেপ্রসি মিশন তার জন্য অনেক কিছু করেছে। তারা তার অসুস্থতার চিকিৎসা করেছে এবং তার কলঙ্কের বিরুদ্ধেও প্রতিবাদ করেছে তার এবং তার পরিবারের উপর বিনিয়োগ করে। শুধু তাই নয়, তারা তার কাজ ফিরে পেতেও সাহায্য করেছে। তাদের উদ্দেশ্য যদি একমাত্রিক হত, ঈশ্বরী শুধু সুস্থতাই পেতো, তার সমস্যার সমাধান নয়। লেপ্রসি মিশন যীশুর মহান আদর্শে তৈরি যারা সুস্থতার সন্ধান দেয়, সম্মান পুনঃপ্রতিষ্ঠিত করে এবং কুসংস্কার ভেঙে দেয়। এটি আজ গির্জার এক অপূর্ব প্রকাশ। আপনারা যদি কেবল নেতিবাচক বিষয়ে মনোনিবেশ করেন যেমনটা গির্জার মানুষেরা করেছে, তাহলে আপনারা কখনোই সামগ্রিক চিত্র দেখতে পাবেন না। গল্পের অন্য দিকটি সম্পর্কে আমি খুবই শ্রদ্ধাবান। এবং বিশ্বজুড়ে যেসব সাহসী পুরুষ এবং নারীদের আজ আমি জানি তারা উদ্যোগী হচ্ছে বিবেচিত হওয়ার জন্য। তারা তাদের নিপীড়নকারীদের ক্ষমা করছে, দুর্দশাগ্রস্তদের খাদ্য এবং পানীয় এনে দিচ্ছে, এবং নিঃসহায়দের শিক্ষা দান করছে। যে মন্দতার কারণে এই দুর্দশা ঘটেছে তাই নিয়ে তারা ভাবছে না। তারা কেবল কাজ করে, ক্ষমা করে, সমর্থন করে এবং কাজ চালিয়ে নিয়ে যায়। এইসব মানুষেরাই আমার চোখে গির্জা। আমি এই বৃহত্তর গোষ্ঠীর অন্তর্ভুক্ত হতে চাই। এখানে এই বিভাজন রেখা আছে বলে মনে করা হয় খ্রীষ্টানরা যেসব মুহূর্ত বিস্মৃত হতে চায়, এবং সেইসব মুহূর্ত যার সম্পর্কে তারা গর্বিত তাদের মধ্যে। কিন্তু গির্জার যখন যীশুর মত প্রেমময় অস্তিত্ব ছিল, সে আশাদায়ী মুহূর্তগুলি প্রজন্মের পর প্রজন্ম প্রতিধ্বনিত হয়েছে। আমি সেই কারণেই এর এক অংশ হতে চাই।
JesusFilm