আমি কি যীশুকে পছন্দ করতাম? (পর্ব ৪)·1 / 3

৪.১ যীশু আসলে কেমন ছিলেন?

যীশু আমাদের সংস্কৃতির সর্বত্র আছেন কারণ তিনি সম্পূর্ণ অনন্য এবং বিশ্বস্ত।

আপনার প্রশ্ন

বাইবেলের উদ্ধৃতি

শেয়ার করুন
যোহন 8:11

সে বলল, না প্রভু, কেউ করে নি। তখন যীশু বললেন, আমিও তোমাকে দোষী করছি না। যাও, এখন থেকে আর পাপ করো না।

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

BEN-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.

আরও পড়ুন...
বিনামূল্যের রিসোর্স

বাইবেল আরও গভীরভাবে বুঝতে চান?

আমাদের বাইবেল অধ্যয়নে যোগ দিন

ট্রান্সক্রিপ্ট

Bengali (Indian) (বাংলা)
কোনো রাষ্ট্র, সেনা, অথবা ব্যক্তি নেই যে যীশুর সম মাত্রায় মানব ইতিহাসকে পরিবর্তিত করেছে। আর তাঁর এই জনপ্রিয়তা আজও প্রতীয়মান। ভালোর কারণে হোক অথবা মন্দের, আপনারা যীশুকে সমাজের সর্ব ক্ষেত্রেই দেখতে পাবেন। আপনারা তাঁকে চলচ্চিত্রে দেখবেন, কারণ ১০০ এরও বেশি ছবি তৈরি হয়েছে তাঁকে নিয়ে। আপনারা সঙ্গীতে তাঁকে পাবেন, কারণ বিটলস থেকে জাস্টিন বিবার পর্যন্ত সকলেই তাঁকে নিয়ে গান গেয়েছেন। এবং আপনারা তাঁকে দীর্ঘ সময়ের অ্যানিমেশনেও দেখবেন যেমন সাউথ পার্ক, ফ্যামিলি গাই এবং দ্য সিম্পসনস। আপনার মনে যীশুর প্রতিচ্ছবি যদি শুধু সাম্প্রতিক সংস্কৃতি ভিত্তিক হয়, তবে, আমি কিছুটা উদ্বিগ্ন হব, কারণ আমার বিশ্বাস যীশুর চরিত্র এবং ব্যক্তিত্ব দুটি কারণে প্রবলভাবে গুরুত্বপূর্ণ। প্রথমত, এটি বিবৃত যে তিনি নিজেকে ঈশ্বরের পুত্র হিসাবে দাবি করেছিলেন। তাই যীশু প্রকৃত ব্যক্তি হলে আপনাদের জানতে হবে তিনি কেমন, আপনাদের এও জানতে হবে ঈশ্বর কেমন। এবং দ্বিতীয়ত, প্রশ্ন এই নয় যে "আমি কি তাঁর উপর বিশ্বাস রাখতে পারি?" বরং আরো গুরুত্বপূর্ণ, "আমি কি তাঁর উপর ভরসা করতে পারি?" ব্যক্তিগতভাবে, আমি যীশুকে, তাঁর শিক্ষা এবং তাঁর দৃষ্টান্তকে অনুসরণ করতে চেয়েছি, এই কারণে নয় যে তাঁর প্রতি বিশ্বাসের স্বপক্ষে আমি অকাট্য প্রমাণ পেয়েছি, বরং এই কারণে যে আমি ব্যক্তি যীশুকে শ্রদ্ধাজনকভাবে আকর্ষণীয় মনে করেছি। তাই আমাকে আপনাদের তিনটি রুচিকর সাক্ষাতের বিবরণ দেওয়ার অনুমতি দিন যা যীশুর নির্দিষ্ট কয়েকজনের সঙ্গে হয়েছিল, কারণ একজন অন্যদের সঙ্গে কেমন ব্যবহার করেন তার থেকে আপনারা তার সম্পর্কে অনেক কিছু বলতে পারেন। বাইবেলে সুসমাচার রচয়িতা যোহন এক সুন্দর এবং হৃদয়বিদারক কাহিনী শোনান ব্যভিচারে ধরা পড়া এক নারী সম্পর্কে। সেই সময়ে তাঁর শাস্তি ছিল পাথরের আঘাতে মৃত্যু। একদিন, একদল রক্তপিপাসু জনতা এক অর্ধনগ্ন নারীকে নিয়ে যীশুর কাছে আসে। তাকে অপরাধস্থল থেকে টেনে নিয়ে আসা হয়, সে এক অপরাধীযুগলের একজন, এবং তাকে যীশুর পায়ে ছুঁড়ে ফেলা হয়। সে কথোপকথনের বিষয় হলেও, সে লক্ষ্য নয়। ধর্মীয় নেতারা ভাবে তারা যীশুকে ফাঁদে ফেলার এবং ধ্বংস করার এক সুযোগ পেয়েছে। যীশুর সম্মানহানি করার তাদের ষড়যন্ত্রে সে একজন অজুহাত মাত্র। ইহুদি আইন অনুযায়ী তাকে পাথরের আঘাতে মেরে ফেলা উচিত, কিন্তু সেই সময় ইহুদিদের শাসক ছিল রোমানরা, আর তাদের আইন অনুযায়ী ইহুদিদের মানুষকে হত্যা করার অনুমতি ছিল না। তারা দুটি পরিস্থিতি আশা করছিল। প্রথম ক্ষেত্রে যীশু হয়ত বলবেন, "পাথর মারো।" তাহলে তারা আধিকারিকের কাছে যীশুর বিরুদ্ধে আভিযোগ করবে আর রোমানদের দ্বারা তাঁকে শাস্তি, এমনকী মৃত্যুদণ্ডও দেওয়াবে। দ্বিতীয় ক্ষেত্রে, যীশু হয়ত বলবেন, "ওকে যেতে দাও।" তখন তারা বলতে পারবে তিনি ইহুদি আইন মানছেন না, সুতরাং শিক্ষক হিসাবে তাঁর প্রতি আস্থা রাখা যায় না। তাদের মনে হয় যীশুর উপর মনোনয়নের চাপ দেওয়া হল। হয় রোমানদের হাতে মৃত্যুদণ্ড অথবা গোষ্ঠীর দ্বারা শাস্তি। যীশু এই পরিস্থিতিতে বিশেষভাবে সতর্ক অথবা আতঙ্কিত হননি। তিনি কেবল সামনে ঝুঁকলেন এবং ধূলার উপর লিখতে আরম্ভ করলেন। তারপর তিনি সোজা দাঁড়ালেন এবং জনতার উদ্দেশে বললেন, "প্রথম পাথরটি তাকেই মারতে দাও যে কোনো পাপ করেনি।" অকস্মাৎ সকলে নীরব হয়ে যায়। যীশু কিছু না বলে লিখতে থাকেন। তাঁর শিষ্যরা বিস্মিত হয়ে দেখতে থাকে। সেই নারী নিজের শরীর ঢাকার চেষ্টা করে এবং চোখ বন্ধ করে, তার উপর নিক্ষিপ্ত হতে চলা পাথরের অপেক্ষা করতে থাকে। জনতা, তাদের সাদা আঙুলে ধরা অস্ত্র হাতে নিয়ে নীরবে দাঁড়িয়ে থাকে, তাদের চোখ সামনে দাঁড়িয়ে থাকা ভগ্নহৃদয় নারীর থেকে নিজেদের অন্তরের ভগ্নতার দিকে চলে যায়। আর সেই সময় হাতে ধরা পাথরের থেকে তাদের মুঠি আলগা হতে থাকে, তারা তা ফেলে দিয়ে চলে যায়। তারা পিছনে রেখে যায় নিজের ভুলের সঙ্গে সংগ্রামরত এক অর্ধনগ্ন নারীকে। যীশুর সামনে পাথরের এক বৃত্তের মধ্যে বসে, তার মনে হয়, এই ব্যক্তিরই একমাত্র তার বিচার করার অধিকার আছে। তিনি তার দিকে তাকিয়ে বলেন, "তোমার বিচার কি কেউ করলো না?" "কেউ নয়, মহাশয়," সে উত্তর দেয়। "আমিও করবো না, কিন্তু এখন যাও এবং তোমার পাপের জীবন ত্যাগ করো।" এই বিশেষ ঘটনা থেকে আমি যীশু সম্পর্কে অনেক কিছু শিখেছি কারণ তিনি আপনাদের প্রত্যাশা অনুযায়ী প্রতিক্রিয়া ব্যক্ত করেন না। অপরদিকে, সেই নারী এবং জনতা উভয়েই পাপে অভিযুক্ত। জনতা তাদের বিচারের মাধ্যমে পাপ প্রদর্শন করে, তাদের ক্রোধ, তাদের ঔদ্ধত্য। সেই নারী ব্যাভিচারের মাধ্যমে। তা সত্ত্বেও যীশু অন্যদের মত তার বিচার করেননি। তিনি মানুষের ব্যাভিচারের আইনি বিচারের পথে যাননি, আবার পাথর তুলে মারতেও যাননি। পরিবর্তে তিনি সেই নারীকে অন্যের বিচারের থেকে মুক্ত করেছেন, ক্রুদ্ধ জনতাকে নিরস্ত্র করেছেন, এবং সেই নারীকে পাপের জীবন পরিত্যাগ করে নতুন জীবনের আহ্বান জানিয়েছেন। যীশু আমাদের দেখিয়েছেন যে কোনো ভুলই এত বড়ো নয় যা তিনি ক্ষমা করতে পারেন না, এবং এমন কোনো পরিস্থিতি নেই যা তিনি ঘুরিয়ে দিতে পারেন না।
JesusFilm