আমি কি যীশুকে পছন্দ করতাম? (পর্ব ৪)·2 / 3

৪.২ ঈশ্বর কি আমাকে লক্ষ্য করেন?

বাইবেল দেখায় যে লোকেরা যীশুর কাছে কতটা থাকতে চেয়েছিল। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি একজন মহিলার তাঁর সাথে ব্যক্তিগত সাক্ষাতের বর্ণনা দেয়।

আপনার প্রশ্ন

বাইবেলের উদ্ধৃতি

শেয়ার করুন
মার্ক 5:34

তখন তিনি তাকে বললেন, মেয়ে, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করল। শান্তিতে চলে যাও এবং স্বাস্থ্যবান হও ও তোমার রোগ হতে উদ্ধার কর।

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

BEN-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.

আরও পড়ুন...
বিনামূল্যের রিসোর্স

বাইবেল আরও গভীরভাবে বুঝতে চান?

আমাদের বাইবেল অধ্যয়নে যোগ দিন

ট্রান্সক্রিপ্ট

Bengali (Indian) (বাংলা)
মানুষের বিখ্যাত ব্যক্তিদের নিয়ে অনেক উন্মাদনা থাকে। তবে আইরিশরা এই বিষয়ে অনন্য। অধিকাংশ ক্ষেত্রেই আমরা খুব সামান্য কিছু করতে চাই। আমার মনে আছে আমি যখন এক বন্ধুর সঙ্গে নৈশভোজে যাই এবং সেখানে তার প্রিয় ব্যক্তি আসেন আমার প্রচুর উৎসাহ দান সত্ত্বেও সে সেই ব্যক্তির সামনেও যায় না। সে তাকে বিরক্ত করতে চায়নি। যীশু প্রথম শতকের এক বিশিষ্ট ব্যক্তি হয়ে ওঠেন। তিনি যখন কোনো শহর অথবা ছোট গ্রামে প্রবেশ করতেন, মানুষ উন্মত্ত হয়ে যেত, তারা আমার আইরিশ বন্ধুর মত লাজুক ছিল না। তাঁর আগমনের খবর ছড়িয়ে পড়ত এবং দূর দূরান্ত থেকে মানুষ আসত সঙ্গে তাদের অসুস্থ আত্মীয় এই আশায় যে যীশু তাদের সুস্থ করবেন। মার্ক-এর সুসমাচারে আমরা এক মহিলার কথা শুনি যে ভিড়ের অন্যান্যদের থেকে আলাদা ব্যবহার করেছিল। সে উন্মত্ত হয়নি কিন্তু নিঃশব্দে ভিড় এড়িয়ে চলতে সবকিছু করছিল এবং একই সঙ্গে যীশুর সঙ্গে যুক্ত থাকার জন্য সব কিছু করছিল। তার কার্যকলাপ বুঝতে আপনাদের তার গল্প জানতে হবে। সে ১২ বছর ধরে রক্তপাতের রোগে ভুগেছে যার ফলে তার সঙ্গে থাকা দুষ্কর কিন্তু রোগ আরো ভয়ানক হয় তার উপর চাপানো ধর্মীয় বিধিনিষেধের ফলে। মন্দিরের শুদ্ধতার নিয়ম অনুসারে কারোর রক্তপাতের রোগ থাকলে তাকে আনুষ্ঠানিকভাবে অশুদ্ধ মনে করা হত এবং মানুষ তাকে কার্যত এড়িয়ে চলত। তাই এই মহিলা শুধু বিচ্ছিন্নই ছিল না, সে যা স্পর্শ করত অথবা যেখানে যেত তাই অশুদ্ধ হয়ে যেত। নিজেকে অশুদ্ধতার উৎস হিসাবে কল্পনা করতে পারেন যেন আপনি কাউকে দূষিত করে দিচ্ছেন? যেসব জীবনদায়ী কাজ যা আমরা সহজেই করি যেমন পিঠ চাপড়ানো, আলিঙ্গন অথবা চুম্বন এখন অপরাধ যা আপনাকে বিচ্ছিন্ন এবং বিযুক্ত করে দেবে। এই মহিলার জন্য এটি অত্যন্ত অন্যায্য। সুস্থতার আশায় সে এই ঝুঁকি নিতে ইচ্ছুক ছিল। যীশুর আগমনের কথা সে শুনেছিল কারণ সকলেই তাই নিয়ে আলোচনা করছিল। মানুষ বলে তিনি অন্ধদের দৃষ্টি ফিরিয়ে দেন, বধিরদের শ্রবণশক্তি দেন, পঙ্গুকে হাঁটার শক্তি দেন। সে জানত এইসব গল্প মসীহের মত শোনাচ্ছে। শত শত বছর ধরে ইহুদি পুরাতন নিয়ম ধর্মগ্রন্থে ভবিষ্যদ্বাণী হয়েছিল এক মানুষের সম্পর্কে যিনি ঈশ্বরের দ্বারা প্রেরিত হবেন উদ্ধার, উপশম এবং পরিবর্তনের জন্য। তাই সকলেই যখন তাঁর মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে তখন এই মহিলার কাছাকাছি আসা কেউ লক্ষ করেনি যতক্ষণ না সে যীশুর কাছে এসে তাঁর পোশাকের প্রান্ত চেপে ধরে। এই কাজ করতেই সে অনুভব করে যে তার ভিতরে এক পরিবর্তন হয়েছে। আনন্দে আত্মহারা হয়ে সে বেরিয়ে যেতে ঘুরে যায় যখন সে এক উচ্চ কন্ঠস্বর শোনে "কে আমাকে স্পর্শ করল?" জনতা বিভ্রান্ত হয়ে যায় কেননা তারা সকলেই তাকে স্পর্শ করছে। যা তাঁর শিষ্যরা দ্রুত চিহ্নিত করে। "আপনাকে সকলে স্পর্শ করছে যীশু জনতার ভিড়ে তাই হয়।" "না" তিনি উত্তর দেন। "কেউ আমাকে স্পর্শ করেছে। আমি অনুভব করলাম আমার মধ্য থেকে শক্তি চলে গেল।" যীশু মহিলাটির অসহায়তা এমনভাবে বুঝেছিলেন যা তাঁর শিষ্যরা কখনোই পারত না। সুসমাচার লেখক মার্ক যেভাবে বিবৃত করেছেন, সেই মহিলাকে লক্ষ করা হবেই বুঝে সে তাঁর পায়ের সামনে পড়ে যায় আর তাঁকে সমগ্র সত্য জানায়। আমি কেবল কল্পনা করতে পারি কতক্ষণ ধরে তাকে লক্ষ করা হয়নি, যেহেতু তার কাছাকাছি থাকা মানুষেরা তাকে সত্যই লক্ষ করে। তার অবস্থা শুধু একথাই বোঝায় না যে সে অপরিচ্ছন্ন ছিল আরো বোঝায় যে তাকে অবজ্ঞা করা হয়েছিল। এই হল যীশুর সৌন্দর্য। তার রক্তপাতের সমস্যা দূর হল তাই যথেষ্ট নয়। তিনি চান সে আবার পরিচিত হোক। তার স্পর্শে তিনি অপরিচ্ছন্ন হননি, এমনকী তার ব্যবহারে তিনি অসন্তুষ্টও হননি। তিনি বলেন, "কে আমাকে স্পর্শ করেছিল?" কারণ তিনি চেয়েছিলেন সে তার অসুখের কলঙ্ক থেকে মুক্ত হোক এবং তিনি তাকে অপেক্ষমান জনতার সামনে ডেকে তার কাহিনী বলার আমন্ত্রণ জানান কারণ ঠিক তখনই সেই জায়গায় তার গোষ্ঠীর সঙ্গে তার পুনর্মিলন হয়। তিনি শুধু রক্তপাতই বন্ধ করেননি তিনি তার বিচ্ছিন্নতা এবং বহিষ্কারকে আটকান। এই ঘটনা আমাকে জানায় যে যীশুর কাছে আমি শুধু একটি সংখ্যা নই। আমি করণীয় কাজের তালিকা থেকে বাদ দেওয়ার বিষয় নই। আমি জনতার ভিড়ে এক নামহীন মুখ নই। আমি একজন ব্যক্তি। আমি একজন যাকে তিনি জানতে চান এবং পরিবর্তিত করতে চান।
JesusFilm