নতুন বিশ্বাসী কোর্স·5 / 10

৫. ত্রাণকর্তা, প্রভু এবং বন্ধু

যখন আমরা ঈশ্বরের ক্ষমা পাই, তখন যীশুর সাথে আমাদের সম্পর্ক কীভাবে পরিবর্তিত হয়? বর্ণনা: যখন আমরা ঈশ্বরের দিকে ফিরে যাই এবং মন্দ থেকে দূরে থাকি, তখন তিনি আমাদের জীবন হয়ে ওঠেন এবং আমাদের মনকে নবায়ন করেন।

আপনার প্রশ্ন

বাইবেলের উদ্ধৃতি

শেয়ার করুন
যোহন 15:13

কারোর এর চেয়ে বেশি ভালবাসা নেই, যে নিজের বন্ধুদের জন্য নিজের জীবন দেবে।

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

BEN-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.

আরও পড়ুন...
বিনামূল্যের রিসোর্স

বাইবেল আরও গভীরভাবে বুঝতে চান?

আমাদের বাইবেল অধ্যয়নে যোগ দিন

ট্রান্সক্রিপ্ট

Bengali (Indian) (বাংলা)
আমরা যখন ঈশ্বরের ক্ষমা লাভ করি, কিভাবে প্রভু যীশুর সাথে আমাদের সম্পর্ক বদলে যায়? সবাই পবিত্র জীবন যাপনে ব্যর্থ হয়েছে। সুতরাং আমরা জানি যে আমরা সবকিছুর জন্য ঈশ্বরের উপর নির্ভরশীল। যেহেতু তিনি আমাদের ক্ষমা এবং একটি নতুন জীবন এই দুটোই দেন, ঈশ্বর আমাদের কাছে পরিত্রাতা হয়ে ওঠেন। আমাদের সেই নতুন জীবন যাপনের ক্ষমতা প্রদান করে, তিনি আমাদের প্রভুও হয়ে ওঠেন। একজন প্রভু হলেন এমন একজন যিনি তার শিষ্যদের নেতৃত্ব দেন এবং নির্দেশ দেন এবং তারা অনুসরণ করে এবং মেনে চলে। তিনি তাঁর শিষ্যদের রক্ষা করেন, এবং তাদের উন্নতির জন্য এবং তাঁর সেবা করার জন্য প্রয়োজনীয় সবকিছুই তাদের প্রদান করেন। কিন্তু তিনি শুধু আমাদের প্রভু নন। তিনিও আমাদের সবচেয়ে কাছের বন্ধু হতে চান। যীশু মৃত্যুকে বরণ করার আগে, তিনি আসলে তাঁর অনুগামীদের বন্ধু বলে ডাকতেন। যখন তিনি জীবনে ফিরে আসেন, তখন তিনি প্রথম যা করতে চেয়েছিলেন তা হল তার বন্ধুদের সাথে খাবার ভাগ করে খেতে।। তিনি তাদের তাঁর হাতের ক্ষত তাদের দেখালেন, এবং দেহপার্শ্ব দেখালেন। প্রমাণ করার জন্য যে তিনি প্রাণ ত্যাগ করেছিলেন এবং আবার পুনরুত্থিত হয়েছেন কারণ তিনি তাদের ভালোবাসতেন, এবং চিরকাল তাদের সাথে থাকতে চেয়েছিলেন। এবং প্রতিদিন, তিনি আমাদের সাথে আছেন, ক্ষমাশীল, পথপ্রদর্শক, শক্তিশালী, এবং প্রত্যেক শত্রুদের থেকে আমাদের রক্ষা করেন, আমাদের ভিতরের অশুভ শক্তি সহ । আমাদের ত্রাণকর্তা হিসাবে, প্রভু, এবং এছাড়াও আমাদের বন্ধু হিসেবে।
JesusFilm