নতুন বিশ্বাসী কোর্স·6 / 10

৬. নতুন করে তৈরি করা

যীশু আমাদের যে জীবন দিয়েছেন তার মাধ্যমে ঈশ্বর আমাদের তাঁর সন্তান হিসেবে গ্রহণ করেছেন এবং আমাদের প্রকৃত জীবন পরিবর্তনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

আপনার প্রশ্ন

বাইবেলের উদ্ধৃতি

শেয়ার করুন
গালাতীয় 2:20

খ্রীষ্টের সাথে আমি ক্রুশারোপিত হয়েছি, আমি আর জীবিত না, কিন্তু খ্রীষ্টই আমার মধ্যে জীবিত আছেন; এবং এখন আমার শরীরে যে জীবন আছে, তা আমি বিশ্বাসে, ঈশ্বরের পুত্রে বিশ্বাসেই যাপন করছি; তিনিই আমাকে ভালবাসলেন এবং আমার জন্য নিজেকে প্রদান করলেন।

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

BEN-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.

আরও পড়ুন...
বিনামূল্যের রিসোর্স

বাইবেল আরও গভীরভাবে বুঝতে চান?

আমাদের বাইবেল অধ্যয়নে যোগ দিন

ট্রান্সক্রিপ্ট

Bengali (Indian) (বাংলা)
ঈশ্বর কি সত্যিই আমাকে আমার ক্ষতিকর কামনা বাসনা থেকে রক্ষা করবেন? আমরা যখন জন্মেছিলাম, আমরা কিন্তু নিজেরা নিজেদের জীবন দিই নি। ঈশ্বর আমাদের জীবন দিয়েছেন আমাদের বাবা মা’র মাধ্যমে। যেহেতু ঈশ্বর আমাদের শূন্য থেকে জীবন দিতে পারেন,তাই তিনি অবশ্যই তাঁর মতো করে আমাদের পরিবর্তন করতে পারেন। আমরা সকলে নিজ থেকে ভালো থাকার চেষ্টা করেছি, এবং ব্যর্থ হয়েছি। কিন্তু যখন আমরা যীশুর দেওয়া নতুন আধ্যাত্মিক জীবন পাই, আমরা তাঁর উপর সম্পূর্ণ নির্ভরশীল হই, আমাদের সুরক্ষিত রাখতে, কীভাবে বাঁচতে হয় তা শেখান, এবং আরও শক্তিশালী হতে সাহায্য করেন। ঈশ্বর আমাদের তাঁর নিজের সন্তান হিসেবে গ্রহণ করেছেন, এবং তিনি প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা যদি কৃতজ্ঞতাসহ তাঁর উপর নির্ভরশীল হই, তিঁনি আমাদের প্রতিনিয়ত পরিবর্তন করবেন। সুতরাং, আমরা যেমন আমাদের মনকে যীশুকে ভালবাসার প্রতি কেন্দীভূত রাখি তেমনি তিনি আমাদের ভালবাসেন, তিনি আমাদের শক্তিশালী করবেন, আমাদের আশা দেবেন এবং আমাদের শুদ্ধ করবেন।
JesusFilm