নতুন বিশ্বাসী কোর্স·7 / 10

৭. ঈশ্বরের জন্য জীবনযাপন

যখন আমরা নতুন করে জন্মগ্রহণ করি, তখন আমাদের ক্রমাগত আধ্যাত্মিক পুষ্টির প্রয়োজন হয়। বাইবেল পড়া, প্রার্থনা করা এবং অন্যদের সাথে তাঁর উপাসনা করা আমাদের আধ্যাত্মিকভাবে বৃদ্ধি পাওয়ার উপায়।

আপনার প্রশ্ন

বাইবেলের উদ্ধৃতি

শেয়ার করুন
1 পিতর 2:2

নবজাত শিশুদের মত সেই আত্মিক পরিষ্কার খাঁটি দুধের আকাঙ্খা কর, যেন তার গুণে উদ্ধারের জন্য বৃদ্ধি পাও,

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

BEN-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.

আরও পড়ুন...
বিনামূল্যের রিসোর্স

বাইবেল আরও গভীরভাবে বুঝতে চান?

আমাদের বাইবেল অধ্যয়নে যোগ দিন

ট্রান্সক্রিপ্ট

Bengali (Indian) (বাংলা)
কিভাবে আমরা ঈশ্বরের জন্য বাঁচতে বড় হতে পারি? আনন্দের সাথে সত্যিকারের পবিত্রময় জীবনযাপন করতে, আমাদের প্রতিনিয়ত ঈশ্বরের আধ্যাত্মিক পরিপোষন গ্রহণ করতে হবে। তাহলে, এই আধ্যাত্মিক পরিপোষন কি? প্রথমত, আমরা বাইবেল পড়ার সাথে সাথে ঈশ্বর সম্বন্ধে আমাদের জ্ঞানের বৃদ্ধি ঘটে, এবং তাঁর দেওয়া সেই জ্ঞান আমাদের আধ্যাত্মিক খাদ্য হয়ে ওঠে। দ্বিতীয়ত, আমরা যখন প্রার্থনায় যীশুর সাথে কথা বলে সময় কাটাই, ওঁনার উপস্থিতি আমাদের জন্য আধ্যাত্মিক জল হয়ে ওঠে। তাঁর বিশ্বস্ত সন্তান হয়ে বেঁচে থাকার জন্য আমাদের হৃদয় পরিপূর্ণ এবং আমাদের শক্তিশালী করে। এবং তৃতীয়ত, আমরা যখন তাদের সাথে প্রার্থনা করি যারা যীশুকে ভালবাসে, আমাদের একসাথে কাটানো সময় আমাদের আত্মার আশ্রয় হয়ে ওঠে ও সেটি সতেজ করে তোলে। বাইবেল পড়া, প্রার্থনা এবং অন্যদের সাথে তাঁর উপাসনা করার জন্য সময় না করে, আমরা দুর্বল হয়ে যাব এবং যে আনন্দ এবং স্বাধীনতার জন্য আমরা আকাঙ্ক্ষিত থাকি সেটি খুঁজে পেতে ব্যর্থ হব। কিন্তু আমরা যখন প্রতিদিন তাঁর আধ্যাত্মিক পোষণ গ্রহণ করি, উঁনি আমাদের আত্মাকে নির্মাণ করে, আমাদের বিকাশ ও রুপান্তর করার সাথে সাথে আমাদের গভীর আকাঙ্ক্ষাগুলি সন্তুষ্ট করেন তার আত্মার মাধ্যমে।
JesusFilm