আমার সাথে যীশুর কী সম্পর্ক? (পর্ব ৮)·3 / 3

৮.৩ আমাদের বন্দী করে রাখার কারণ কী?

যীশু আমাদের সেই জীবনের চাপ থেকে মুক্ত করতে এসেছিলেন যা আমাদের বন্দী করে রাখে।

আপনার প্রশ্ন

বাইবেলের উদ্ধৃতি

শেয়ার করুন
যোহন 8:32

এবং তোমরা সেই সত্য জানবে ও সেই সত্য তোমাদের মুক্ত করবে।”

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

BEN-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.

আরও পড়ুন...
বিনামূল্যের রিসোর্স

বাইবেল আরও গভীরভাবে বুঝতে চান?

আমাদের বাইবেল অধ্যয়নে যোগ দিন

ট্রান্সক্রিপ্ট

Bengali (Indian) (বাংলা)
সমগ্র জ্ঞাত ইতিহাস জুড়েই মানুষের পরকাল সম্পর্কে গভীর আগ্রহ ছিল। আপনারা হয়ত স্বীকার করবেন যে আপনাদের এক গভীর ভাবনা অথবা এক উপলব্ধি আছে যে হয়ত একদিন আমাদের সকলকে পার্থিব জীবনের হিসাব দিতে হবে। প্রাচীনকালে ফারাওদের পরকালের এক প্রতীক ছিল যাকে বলা হত জীবনের চাবি। তাদের বিশ্বাস ছিল পরকালে একটি শরীরকে পুনরুত্থিত করা যাবে না যতক্ষণ না আত্মা শরীরে ফিরে আসে। তাই তারা এই ধরনের মন্দিরে শরীরকে ওষুধ দিয়ে সংরক্ষণ করতো যাতে তাতে পচন না ধরে যাতে সেই ফারাও-এর হৃদয় ভালো হলে, আত্মা ফিরে আসতে পারে এবং সেই শরীরকে সন্ধান করতে পারে এবং তাতেই পুনরুত্থানের প্রক্রিয়া সমাপ্ত হবে। এবং অবশ্যই, তারপরে তারা দেহগুলিকে সমাহিত করবে এবং সেই কারণেই আমরা এই অবিশ্বাস্য স্থাপত্যগুলি আজও দেখতে পাই। কয়েক হাজার বছর এগিয়ে যাওয়া যাক এবং পরকাল সম্পর্কে যীশুর শিক্ষা ছিল সম্পূর্ণ পৃথক। যখন তিনি হাজার হাজার মানুষের সঙ্গে কথা বলতেন, প্রায়ই এই ধরনের নৌকায় বসে, তিনি এমনভাবে পরলোকের কথা বলতেন যে তাতে ভীত হওয়ার প্রয়োজন ছিল না অথবা এমনভাবে বলতেন না যাতে আপনাকে তা বুঝতে হলে বিস্তারিত পদ্ধতি ভাবতে হত। বরং তিনি এমন কর্তৃত্বের সঙ্গে কথা বলতেন যেন একজন আমাদের সকল পাপ গ্রহণ করতে পারবেন যাতে আমরা সেখানে প্রবেশ করতে পারি। এবং যীশু পাপের কথা এমনভাবে বলতেন যাতে আমরা আমাদের জীবনে তার প্রভাব এবং ফলাফল বুঝতে পারি, যেমন পাপের ফলাফল এবং আমাদের নিজস্বতা বজায় রাখতে আমাদের সংগ্রাম, এমনকী ঈশ্বরের সম্মুখেও। অথবা পার্থিব বস্তু ব্যবহারে পাপের ফলাফল আমাদের পরিচয় এবং স্ব মূল্য সন্ধানের জন্য। অথবা অন্যের উপর ক্ষমতা এবং প্রভাব ব্যবহারে পাপের ফলাফল এবং অন্যদের অবহেলার মাধ্যমে। যীশু বলেছিলেন তিনি আমাদের জন্য যা করেছেন তাতে যদি আমাদের আস্থা থাকে, তাহলে আমরা সত্যকে জানতে পারবো এবং সত্য আমাদের মুক্ত করবে। এটা চাঞ্চল্যকর যে আজকের পৃথিবী যেসব কৌশল অবলম্বন করে। তা হল বিপণন, বিজ্ঞাপন। সংস্থাগুলি আমাদের কিছু হতে অথবা কিছু কিনতে প্রভাবিত করার চেষ্টা করে আমাদের নিরাপত্তাহীনতা এবং আমাদের পরিচয়ের সঙ্কট নিয়ে খেলা করে। তারা আমাদের তাই বানাবার প্রতিশ্রুতি দেয় যা শেষপর্যন্ত আমাদের করতে চায়। এই বার্তায় বলা হয় আপনাকে অবশ্যই নির্দিষ্ট কিছু হতে হবে মানানসই হতে অথবা যথেষ্ট ভালো হতে হবে অথবা নিজের মূল্য খুঁজতে হবে। কিন্তু যীশু যা শিক্ষা দান করেছিলেন এটি তার একেবারেই বিপরীত। এই পৃথিবী বলে আপনি যদি একমাত্র আরো আকর্ষণীয় হন, আপনি যদি আরো আবেদনময় হন, আমাদের সঙ্গে আসুন এবং আমরা আপনাকে আরো সুন্দর, আরো তীক্ষ্ণ, আরো হাস্যোজ্জ্বল, আরো সমৃদ্ধ বানাবো। আমরা যা হয়ত বুঝতে পারবো না যে যীশু স্বয়ং তাঁর এই বিশেষ রূপের মোকাবিলা করেছিলেন। এখন আমাকে ভুল বুঝবেন না, কেউ বলেনি, যে যীশুর শরীরের আকার বেমানান হয়ে গিয়েছিল অথবা তাঁকে কেউ শ্যাম্পু বিক্রি করার চেষ্টা করেছিল। কিন্তু আসন্ন ত্রাণকর্তার গল্প, খ্রীষ্টের গল্প, যা তাঁর চারপাশে প্রতিধ্বনিত হয়েছিল, তাঁর জীবনের উপর অনেক প্রত্যাশা অর্পণ করেছিল। এই ত্রাণকর্তা যখন আবির্ভুত হবেন, তিনি আমাদের বিজয়পথে নেতৃত্ব দেবেন। এই ত্রাণকর্তা আমাদের শক্তিশালী করবেন। যখন ত্রাণকর্তার আবির্ভাব হবে আমরা রোমানদের ক্ষমতাচ্যুত করবো এবং আমাদের শত্রুদের তরবারির আঘাতে ছিন্ন করবো। যীশু যখন জীবন যাপন করেন এবং তাঁর প্রেম এবং ঈশ্বরের গুণ বিবৃত করেন, মানুষ তাঁর উপর এই প্রত্যাশাগুলি অর্পণ করে। যোহনের সুসমাচারে, তিনি ৫০০০ ব্যক্তিকে ভোজন করান কিন্তু তারপরে দ্রুত প্রস্থান করেন কারণ তিনি বুঝতে পারেন যে মানুষ তাঁকে জোর করে রাজা বানাতে চাইছে। তাঁর আগমনের কারণ তা নয় এবং তিনি চারপাশের মানুষদের জিততে দেবেন না। তাঁর পৃথিবীতে আসার আংশিক কারণ হল মানুষকে সামাজিক চাপ থেকে মুক্ত করা যা আমাদের বন্দি করে রাখে। সেই সময়ের মানুষ পাপের প্রভাব নিয়ে এতই ব্যস্ত ছিল যে তারা চেয়েছিল যীশু ক্ষমতা এবং রক্তপাতের ভিত্তিতে এক সাম্রাজ্য গড়ে তুলুন। কিন্তু যীশুর আগমন হয়েছিল প্রেম এবং বলিদানের উপর ভিত্তি করে এক রাজত্ব স্থাপন করা। এবং যীশু যে বলিদান করেছিলেন তা ছিল অপ্রতিরোধ্য। তিনি প্রহৃত হন, তাঁকে চাবুক মারা হয়, তাঁর উপর থুথু ফেলা হয়। তাঁর মাথায় কাঁটার মুকুট পরানো হয় যখন তারা তাঁকে বিদ্রূপ করে রাজা বলে। কাঠের ক্রুশের উপর পেরেক মেরে মৃত্যুর অপেক্ষায় ফেলে রাখা হয়। মনে হচ্ছিল যেন যীশুর পরাজয় ঈশ্বরেরই পরাজয়ের সমান। কিন্তু তখনো তাঁর শিষ্যরা যা জানতো না তা হল ঠিক এইভাবেই পৃথিবীতে পরিবর্তন আসবে। পৃথিবীতে পাপ এবং ভগ্নতা তখনই আসে যখন মানবজাতি ঈশ্বরের স্থান গ্রহণের চেষ্টা করে। উপশম এবং ক্ষমা তখনই পৃথিবীতে আসে যখন ঈশ্বর আমাদের স্থান গ্রহণ করেন। প্রাচীন প্রার্থনায় যেমন বলা হয়েছে, তিনি তাঁর দুই বাহু ক্রুশের উপর প্রসারিত করেন এবং এমন এক প্রেমের সঙ্গে যা মৃত্যুর থেকেও শক্তিশালী, তিনি পাপের জন্য যথোপযুক্ত বলিদান করেন। ক্রুশের উপর, তাঁর সব থেকে দুর্বল অবস্থায় যীশু প্রবেশ করেন এবং আমাদের সকল মানবত্ব গ্রহণ করেন, আমাদের সব দুর্বলতা, যে মনোনয়ন তিনি প্রেমের মাধ্যমে করেছিলেন। ক্রুশে ঝুলন্ত অবস্থায় তিনি সব ভগ্নতাকে আলিঙ্গন করেন, আমাদের উপর যা করা হয়েছে তার সব কিছু এবং সব ভগ্ন কাজ যা আমরা করেছি। এবং মৃত্যুর ঠিক পূর্বমুহূর্তে তিনি বলে ওঠেন, "এটি সমাপ্ত হল। এটি করা হল। এটি শেষ হল। আমরা ক্ষমাপ্রাপ্ত হতে পারি। আমরা মুক্ত হতে পারি।" আর তাই যদি আমাকে এই প্রশ্ন করে, "আমার সঙ্গে যীশুর কী করার আছে?" আমি বলব, "তিনি আমার জন্য মৃত্যুবরণ করেছেন, " যা তিনি আমাকে বলেন যে আমি মৃত্যুবরণ করার যোগ্য, আমি ভালোবাসা লাভ করেছি, আমি পরিচিত হয়েছি। আমি বলব আমি ঠিক যেমন তার জন্যই তিনি মৃত্যুবরণ করেছেন। আমি গৃহীত হয়েছি। আমি বলবো যে যীশু মৃত্যুর থেকে উত্থিত হয়েছেন, যা আমাকে বলে যে সব কিছুকে একই রকম থাকতে হবে এমনটা নয় এবং তিনি আমাকে পবিত্র আত্মা দিয়েছেন। আমাকে এটি একা করতে হবে না। এই ধারাবাহিক আমাদের এক যাত্রায় নিয়ে গেছে। কখনো মনে হয়েছে আমরা বিজ্ঞানের পরীক্ষাগারে রঙিন চশমা পরে রয়েছি। অন্য সময়ে মনে হয়েছে আমরা অনেক পুরানো গ্রন্থের ধুলো ঝারছি সেগুলিতে কী বলা ছিল তা দেখতে। ঐতিহাসিক ঘটনা ঘটেছিল কিনা তাই নিয়ে আমরা প্রশ্ন তুলেছি, এবং আমরা এই প্রশ্নও তুলেছি যে যন্ত্রণাময় ঘটনা আমাদের সঙ্গে ঘটেছিল তা নিয়ে আমরা কী করবো। এই পর্বগুলিতে যে সব প্রশ্ন করা হয়েছে তার সঙ্গে, আমি কেবল আরো একটি দিয়ে শেষ করতে চাই। আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে উত্তর দিতে চেয়েছি, কিন্তু আপনারা এই প্রশ্নের উত্তর কীভাবে দেবেন, "আপনাদের সঙ্গে যীশুর কী করার আছে?" আপনাদের জন্য কেউ এর উত্তর দিতে পারবে না একমাত্র আপনারাই পারবেন। কিন্তু আমি একবার শুনেছি যে সর্বাধিক শারীরিক, আবেগজনিত, আত্মিক বিষয় যা একজন ব্যক্তি করতে পারে, তা হল মনোনয়ন করা। সব কিছুরই সূচনা হয় মনোনয়ন দিয়ে। এবং ধর্মবিশ্বাসের মনোনয়ন, নিজেকে অতিক্রম করে বিশ্বাস করার মনোনয়ন, হল সেই মনোনয়ন যা একমাত্র আপনারাই পারবেন। আমার বিশ্বাস যে আপনারা ঠিক যেমন তেমনভাবেই ভালোবাসা লাভ করবেন এমন এক ঈশ্বরের দ্বারা যিনি আপনার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারে পিছিয়ে আসবেন না। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাকে মনোনীত করেছেন। আপনি কী মনোনয়ন করবেন?
JesusFilm