4 / 8Do You Ever Wonder...? · ৮ অধ্যায়

Can We Know God?

Have you ever wondered who God is? This short film explores how God can simultaneously be the majestic creator of the universe who also wants to have a personal relationship with every single person on earth.

আপনার প্রশ্ন

বাইবেলের উদ্ধৃতি

শেয়ার করুন
John 17:3

Now this is eternal life, that they may know You, the only true God, and Jesus Christ, whom You have sent.

Berean Standard Bible

Public Domain

আরও পড়ুন...
বিনামূল্যের রিসোর্স

বাইবেল আরও গভীরভাবে বুঝতে চান?

আমাদের বাইবেল অধ্যয়নে যোগ দিন

ট্রান্সক্রিপ্ট

Bangla Muslim (বাংলা)
আপনি কখনো এটা ভেবেছেন কি... ঈশ্বর কে? তাঁকে কি জানা যেতে পারে? তিনি কেমন আসলে? আমাদের পবিত্র বাক্য বলে, “আমাদের ঈশ্বর সদাপ্রভু, একই সদাপ্রভু৷” তিনি সর্বশক্তিমান৷ তাঁর কোনো আরম্ভ নেই, শেষ নেই, এবং তাঁর কোন কিছুরই প্রয়োজন নেই৷ তিনি অনন্ত, সময়ের বলয়ের উর্দ্ধে অস্তিত্বশীল৷ তিনি অসীম৷ তিনি সমস্ত কিছুর সৃষ্টিকর্তা হিসেবে, তিনি তাঁর ইচ্ছা অনুযায়ী সব কিছুও করতে পারেন... ... এবং তাঁর সীমাহীন প্রেমে, তিনি আমাদেরকে সৃষ্টি করাকে বেছে নিয়েছিলেন, যেন তাঁর সাথে সহভাগিতা থাকে এবং তাঁকে জানতে পারি৷ যা পবিত্র শাস্ত্রবাক্যে, খুবই স্পষ্ট: তিনি অপরিবর্তনশীল, শুদ্ধ, এবং সমস্ত দিকে সম্মানের যোগ্য৷ আর তথাপি, তিনি আমাদেরকে তাঁর সন্তান রূপে তাঁর পরিবারে স্বাগত জানাতে চান৷ তিনি আমাদের স্বর্গস্থ পিতা হতে চান৷ তিনি দৃশ্য কি অদৃশ্য সকল কিছুর রাজাধীরাজ৷ আর তিনি আমাদের বিদ্রোহকে এড়িয়ে যেতে পারেন না৷ তাই যখন লোকেরা তাঁর আদেশকে অস্বীকার করে, তখন তাঁর ক্রোধ আমাদের কৃতকর্মের প্রতি প্রজ্জ্বলিত হয়৷ নিখুঁত বিচারকর্তার ন্যায়, তিনি ন্যয্যতা ও ধার্মিকতাকে উর্দ্ধে রাখেন৷ তখনও যদি কোন কিছু ধ্বংস করে তা করতে হয়৷ এই পৃথিবী ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করার দাসত্বে বন্দি হয়ে রয়েছে৷ এবং তিনি আমাদের বিদ্রোহে ব্যথিত হন৷ বস্তুত ঈশ্বর হলেন সর্বশক্তিমান! এত শক্তিশালী যে, তিনি প্রেম ও ধার্মিকতার মধ্য দিয়ে অপবিত্রকে মুক্ত ও পরিবর্তন করতে পারেন! তিনি আমাদেরকে তাঁর নিকটে আনতে পারেন৷ ধৈর্য ও উদারতার সাথে, তিনি তাঁর সন্তানদেরকে যত্ন নেন, দিকনির্দেশনা দেন, উৎসাহ দান করেন৷ তাঁর অনুগ্রহের দৃষ্টিভঙ্গি অপরিসীম এবং যখন তিনি প্রতিজ্ঞা করেন, তখন তিনি তা পূর্ণ করার বিষয়ে বিশ্বস্ত থাকেন৷ তিনি সর্বদাই চির-অস্তিত্বশীল, তিনি মহান যা আমাদের কল্পনারও উর্দ্ধে... আর তিনি খুব ঘনিষ্ঠও৷ ব্যক্তিগত৷ সকলের রাজা, এরপরও তিনি... পিতাও৷ তিনি সব কিছুতেই নিখুঁত, আমাদের জন্য তাঁর প্রেমও এর মধ্যে যুক্ত৷ তিনি আমাদেরকে বিদ্রোহের কৃতদাস রূপে দেখেন না, বরং তিনি তাঁর সৃষ্টিকে সন্তান রূপে দেখেন, এবং মুক্ত করবার পরিকল্পনা করেন৷ তিনি আমাদেরকে তাঁকে জানতে এবং তাঁর সহভাগিতায় থাকতে আমন্ত্রণ জানান তাঁর শক্তি দ্বারা তাঁর আনন্দ দ্বারা ও শান্তির মধ্য দিয়ে৷
JesusFilm