Do You Ever Wonder...?·7 / 8

Did Jesus Come Back From the Dead?

Jesus told people that he would die and then come back to life. This short film explains the details surrounding Jesus' death and resurrection.

আপনার প্রশ্ন

বাইবেলের উদ্ধৃতি

শেয়ার করুন
John 11:25

Jesus said to her, “I am the resurrection and the life. Whoever believes in Me will live, even though he dies.

Berean Standard Bible

Public Domain

আরও পড়ুন...
বিনামূল্যের রিসোর্স

বাইবেল আরও গভীরভাবে বুঝতে চান?

আমাদের বাইবেল অধ্যয়নে যোগ দিন

ট্রান্সক্রিপ্ট

Bangla Muslim (বাংলা)
আপনি কখনো কি ভেবেছেন, যীশু খ্রীষ্ট সত্যিই কি মারা গিয়ে মৃত্যু থেকে উত্থিত হয়েছিলেন? আমরা নিশ্চিতভাবে তা কিভাবে জানব? যীশু তিন বছর যাবৎ শিক্ষা দিচ্ছিলেন... তখন তিনি তাঁর ঘনিষ্ট অনুসারীদেরকে সতর্ক করে বলেছিলেন যে তিনি মারা যাবেন, আর প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি মৃত্যুকে জয় করবেন এবং পুনরায় জীবিত হবেন৷ বাস্তবে তিনি কি বলছিলেন তা তারা বুঝতে পারেনি৷ সেই অনুসারীদের একজন, যিহুদা, বিশ্বাসঘাতকতা করে৷ এরপর, ধর্মীয় নেতারা মিথ্যে অপরাধে যীশুকে দোষী সাব্যস্ত করে৷ জনগণ মিথ্যাকে বিশ্বাস করেছিল আর তাঁর মৃত্যুদন্ড দাবি করেছিল৷ তাঁর অনুসারীরা পালিয়ে যান এবং লুকান এবং তাঁকে চিনে না বলে মিথ্যেও বলেন৷ যিহুদা, অপরাধ বোধের যন্ত্রণায়, নিজেই আত্মহত্যা করে৷ যদিও তা ঈশ্বরেরই পরিকল্পনা ছিল— যাকিছু ঘটেছিল তা তাঁর ভাববাদীদের দ্বারা পূর্বেই প্রকাশিত হয়েছিল৷ যীশুকে দুজন অপরাধীদের সাথে যেভাবে হত্যা করা হয়েছিল তা তখনকার সময়ে খুবই প্রচলিত পন্থা ছিল – ক্রুশ বিদ্ধ করে হত্যা৷ রোমীয় সৈন্যরা নিশ্চিত হয়েছিল যে তিনি মারা গিয়েছেন, তারপর তাঁর দেহ একটি কবরে রাখা হয়েছিল এবং রোমীয় প্রহরীদেরকে পাহারা দেওয়ার জন্য নিয়োগ করা হয়েছিল৷ তৃতীয় দিনে, যখন নারীরা যারা যীশুকে অনুসরণ করত, তাঁর দেহকে ভালভাবে সৎকার করতে গিয়েছিল... তখন স্বর্গদূতেরা পাথরটিকে সরিযে দেয় এতে প্রহরীরা ভীষন ভয় পায়৷ যখন নারীরা সেখানে পৌঁছায়, তারা কবরটিকে খালি দেখতে পায় আর স্বর্গদূত তাদেরকে বলেন, “মৃতদের মধ্যে জীবিতের অন্বেষণ কেন করছ? তিনি এখানে নেই, বরং উত্থিত হয়েছেন!” তারা শিষ্যদেরকে তা বলতে দৌড়ে গিয়েছিল, কিন্তু তারা তাদের কথা বিশ্বাস করেনি... ... যতক্ষণ না যীশু তাদের মধ্যে এসে দাঁড়ান এবং বলেন, “তোমাদের শান্তি হউক৷” তিনি এরপর ৪০ দিন পর্যন্ত বহুবার তাদেরকে দেখা দিয়েছিলেন৷ স্বর্গে চলে যাবার পূর্বে, যীশু পাঁচশোর অধিক লোককে দেখা দিয়েছিলেন৷ তাঁর কাছের অনুসারীরা, যারা ভয়ে পালিয়ে গিয়েছিলেন, তারা তা বুঝতে পেরেছিল, এবং বিশ্বাস করেছিল৷ তারা অন্যদেরকে যা দেখেছেন সেই সাক্ষ্য দিয়েছিলেন এবং তারা যা শিখিয়েছিলেন তার জন্য মারা গিয়েছিলেন৷ কিন্তু যীশুর মৃত্যু ও পুনরুত্থানের খবরটি সম্পূর্ণ পৃথিবীতে ছড়িয়ে পড়ে৷ এই সাক্ষ্যের কারণে, আমরা দৃঢ়ভাবে নিশ্চিত হতে পারি যে তাঁর মৃত্যু ও পুনরুত্থান সত্য৷ যীশু আমাদের পাপের শাস্তির মূল্য দিতে প্রাণ দিয়েছিলেন... বাস্তবে যীশুর মৃত্যুর উপর শক্তি ছিল বলে তিনি পুনরুজ্জীবিত হয়েছিলেন! তিনি এখনও স্বর্গে জীবিত আছেন বরং একদিন জীবিত ও মৃতদের বিচার করতে ফিরে আসবেন৷ যীশুর মৃত্যু ও পুনরুত্থান বিষয়ে আপনার উত্তর কি?
JesusFilm