Do You Ever Wonder...?·5 / 8

Who is Jesus...Really?

Who is Jesus? What has He done, and why did He do it? Through Jesus, God made a way for us to experience a loving, restored relationship with God. Jesus lived the perfect life no other human could ever live, and he died and rose again, demonstrating his victory over sin and death.He was the perfect offering on our behalf.

আপনার প্রশ্ন

বাইবেলের উদ্ধৃতি

শেয়ার করুন
1 John 4:9

This is how God’s love was revealed among us: God sent His one and only Son into the world, so that we might live through Him.

Berean Standard Bible

Public Domain

আরও পড়ুন...
বিনামূল্যের রিসোর্স

বাইবেল আরও গভীরভাবে বুঝতে চান?

আমাদের বাইবেল অধ্যয়নে যোগ দিন

ট্রান্সক্রিপ্ট

Bangla Muslim (বাংলা)
যীশু কে? তিনি কি করেছেন, এবং তিনি তা কেন করেছিলেন? রাজাধিরাজ যীশু স্বর্গে রাজত্ব করতেন, কিন্তু মানবজাতি পাপের দাসত্বে বন্দি হয়ে পড়ে। ঈশ্বর মানুষকে ভালবাসেন তাই চান যেন মানুষ মুক্ত হয়, সুতরাং মসীহ যীশুকে পৃথিবীতে নেমে আসতে হয়েছিল, বাক্য পূর্ণ করতে এবং মানুষকে উদ্ধার করতে। ঈশ্বরের আত্মা অলৌকিকভাবে মরিয়ম নামে এক কুমারীর উপর আচ্ছাদিত হয়েছিল এতে তিনি কোন যৌন সম্পর্ক ছাড়াই গর্ভবতী হয়ে পড়েন। মাসখানেক পরে, যীশু একটি গোয়াল ঘরের যাবপাত্রে জন্ম নেন। যীশু মানুষ ঠিকই, একই সঙ্গে তিনি ঈশ্বরও একারণেই তিনি নিজেকে বলতেন, ঈশ্বরের পুত্র, একটি নামের অর্থ হল তিনি ঈশ্বর ছিলেন, আর মনুষ্যরূপ নিলেন। যীশুর প্রকৃতি এমন এক রহস্য যা আমাদের মন সম্পূর্ণরূপে বুঝতে পারে না। পৃথিবীতে থাকাকালীন, তিনি অনেক চমৎকার অলৌকিক কাজ করেছিলেন... কতৃত্বের সাথে শিক্ষা দিয়েছিলেন... আর পাপহীন জীবন যাপন করেছিলেন... নিখুঁত জীবন যা অন্য কোনো মানুষ কোনদিনই করতে পারেনি। যীশু আমাদের জায়গায় পক্ষে স্বেচ্ছায় একটি নিখুঁত বলিরূপে নিজেকে উৎসর্গ করেছিলেন। এর তিন দিন পর যীশু মৃত্যু থেকে উত্থিত হয়েছিলেন, এবং পাপ ও মৃত্যুর উপর তাঁর বিজয় প্রদর্শন করেছিলেন। যীশু স্বর্গে আরোহন করেছিলেন, আর কখনো তাঁর মৃত্যু হবে না। এই কারণে পুরাতন নিয়মে মসীহকে দেওয়া সমস্ত উপাধি ও বর্ণনায় তাঁকে প্রশংসা দেওয়া হয়েছে, যেমন উদ্ধারকর্তা, ঈশ্বরের পুত্র, ইম্মানুয়েল, এবং ঈশ্বরের মেষশাবক। যীশু ভাববাণী পূর্ণ করেছিলেন, আমাদের শাস্তি সহ্য করেছিলেন, আর আমাদেরকে পাপ থেকে রক্ষা করেছিলেন। একদিন, তিনি সমস্ত মানুষের বিচার করতে ফিরে আসবেন, কিন্তু তাঁর জীবন, মৃত্যু ও পুনরুত্থান আমাদেরকে ধার্মিক হওয়ার একটি উপায় করে দিয়েছিল। বাইবেল বলে আমাদেরকে অবশ্যই অনুতপ্ত হতে হবে এবং যীশুকে আমাদের পাপের ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করতে হবে যেন ঈশ্বরের সাথে আমাদের প্রেমের, পুনরূদ্ধারকৃত সম্পর্কের অভিজ্ঞতা হয়। আপনি কি এই প্রস্তাবটিকে গ্রহণ করতে চান?
JesusFilm