Do You Ever Wonder...?·6 / 8

Why Did Jesus Have to Die?

God created humans to be spiritually and relationally connected with Him, but how can we keep God's commands? How can we live without shame? We can't restore ourselves to honor. It would seem we're doomed, except God doesn't want His creation to die. He is merciful and loving, and wants us to be restored, living with Him in full life.

আপনার প্রশ্ন

বাইবেলের উদ্ধৃতি

শেয়ার করুন
Isaiah 53:5

But He was pierced for our transgressions, He was crushed for our iniquities; the punishment that brought us peace was upon Him, and by His stripes we are healed.

Berean Standard Bible

Public Domain

আরও পড়ুন...
বিনামূল্যের রিসোর্স

বাইবেল আরও গভীরভাবে বুঝতে চান?

আমাদের বাইবেল অধ্যয়নে যোগ দিন

ট্রান্সক্রিপ্ট

Bangla Muslim (বাংলা)
পাপ৷ একটি বাধা যা মানুষে মানুষে বিচ্ছেদ ঘটায় আর ঈশ্বরের কাছ থেকে পৃথক করে৷ যদি মানুষ তাদের কৃতকর্মের জন্য দায়ী হয় এবং পাপ করে, তবে কেন ঈশ্বর তাদের রক্ষা করবেন কেন চাইবেন না যে মানুষ নিজ নিজ পাপের জবাব দিক? ঈশ্বর হলেন প্রেম, জীবনদানকারী। তিনি মানুষকে তাঁর সাথে আত্মিকভাবে এবং সম্পর্কগতভাবে সংযুক্ত হতে সৃষ্টি করেছিলেন৷ কিন্তু মানুষ ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে পাপ করাকে বেছে নিয়েছিল, যা আমাদেরকে জীবনের উৎস ঈশ্বরের কাছ থেকে পৃথক করেছে৷ সেই পাপ ভাইরাসের ন্যায় প্রজন্ম থেকে প্রজন্মে সংক্রমিত হয়েছে, মানুষের মধ্য দিয়ে বিস্তৃত হয়েছে, মানুষকে ঈশ্বর থেকে এবং পরস্পর থেকে পৃথক করেছে৷ ঈশ্বর ভাববাদিদের মাধ্যমে কথা বলেছেন, তাঁর ব্যবস্থা পালন করতে নতুন আদেশ ও সুযোগ দিয়েছেন, কিন্তু মানুষ সর্বদা বিফল হয়েছে৷ পাপের মূল্য, নিজেদেরকে ঈশ্বর থেকে পৃথক করার মূল্য হল, মৃত্যু৷ যেহেতু ঈশ্বর নিখুঁত ও ন্যায়পরায়ণ, সেহেতু তিনি মানুষের পাপকে উপেক্ষা ও ক্ষমা করতে পারেন না৷ ঈশ্বর পবিত্র ও ধার্মিক৷ তাঁর আপোসহীন গুণাবলীর কারণে তাঁকে অবশ্যই পাপের বিচার করতে ও দণ্ড দিতেই হচ্ছে৷ তাই ন্যায় বিচার এড়িয়ে যেতে, ঈশ্বরের ক্ষমা লাভ করা কি আমাদের কর্তব্য নয়? সমস্যাটি হল মানুষ কখনই ঈশ্বরের আদেশ পালন করতে পারে না, আমরা পাপ না করে থাকতে পারি না, আর আমরা নিজেদেরকে উদ্ধারও করতে পারি না৷ মনে হবে যেন এটি আমাদের নিয়তি। যদি কিনা ঈশ্বর নিজেই তাঁর সৃষ্টিকে ধ্বংস করতে না চান৷ তিনি দয়ালু ও প্রেমময়, এবং চান যেন আমরা রক্ষা পাই, আর জীবনের পূর্ণতা নিয়ে তাঁর সাথে থাকি৷ অব্রাহাম থেকে আরম্ভ করে শতাব্দী ধরে অন্যান্য ভাববাদিদের মাধ্যমে তা করে যাচ্ছেন: ঈশ্বর একটু একটু করে মুক্তিদাতাকে পাঠানোর পরিকল্পনা প্রকাশ করেছেন যিনি মানুষের পাপের শাস্তির মূল্য দেবেন৷ সেই ত্রাণকর্তা হলেন, যীশু৷ তিনি তাঁর স্বর্গের মহিমা ছেড়ে পৃথিবীতে নেমে এসেছিলেন, মনুষ্য দেহ ধারণ করেছিলেন, এবং পাপহীন জীবন-যাপন করেছিলেন যা আমরা কখনো পারতাম না৷ এরপর যীশু স্বেচ্ছায় আমাদের পাপ সকল তুলে নিলেন, এবং চিরকালের জন্য আমাদের পক্ষে মৃত্যুরূপ শাস্তি সহ্য করে নিলেন৷ কিন্তু মৃত্যু তাঁকে ধরে রাখতে পারেনি৷ যীশু মৃত্যু ও পাপকে জয় করে, কবর থেকে উত্থিত হয়েছিলেন, যেন ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক পুনরূদ্ধারের সুযোগ হয়। ঈশ্বর আমাদের, ভালবাসেন, আর যেহেতু মানুষ নিজেদেরকে পুনরূদ্ধার করতে সক্ষম হয় না তাই, যীশু আমাদেরকে পাপ ও মৃত্যু থেকে মুক্ত করেছেন, যেন আমরা মুক্তি পাই ও তাঁর সাথে জীবনযাপন করি৷ এবার আমাদেরকে আমাদের শাস্তিস্বরূপ যীশুর বলিদানকে স্বীকার করতে হবে যেন আমরা ঈশ্বরের সাথে পুনরূদ্ধারকৃত সম্পর্কের স্বাধীনতাকে উপভোগ করতে পারি৷
JesusFilm