Do You Ever Wonder...?·3 / 8

Can the Bible Be Trusted?

Have you ever wondered why followers of Jesus believe the Bible is the same today as when it was originally written? Archaeological evidence validates that today’s Bible consists of the same Scriptures originally written thousands of years ago.

আপনার প্রশ্ন

বাইবেলের উদ্ধৃতি

শেয়ার করুন
2 Timothy 3:16

All Scripture is God-breathed and is useful for instruction, for conviction, for correction, and for training in righteousness,

Berean Standard Bible

Public Domain

আরও পড়ুন...
বিনামূল্যের রিসোর্স

বাইবেল আরও গভীরভাবে বুঝতে চান?

আমাদের বাইবেল অধ্যয়নে যোগ দিন

ট্রান্সক্রিপ্ট

Bangla Muslim (বাংলা)
কখনো কি আপনি ভেবেছেন কেন যীশুর অনুসারীরা বিশ্বাস করে যে বর্তমান বাইবেল, মূল বাইবেলটি ঠিক যেভাবে লেখা হয়েছিল অবিকল সেভাবেই আছে? বাইবেল ঈশ্বরের পবিত্র গ্রন্থ, যা প্রায় ১৫০০ বছরের সময়কালে লেখা হয়েছিল৷ আসলে বাইবেল হলো বহু গ্রন্থের সমষ্টি, যা আমাদেরকে ঈশ্বর এবং সমস্ত মানুষের জন্য তাঁর নৈতিক মানদণ্ডের বিষয়ে ; যেখানে অন্তর্ভুক্ত আছে তৌরাত, জবুর, আর ইঞ্জিল, এবং যীশুর অনুসারীদের প্রতি পত্রাবলী৷ এটি ঈশ্বরের সৃষ্টির কাহিনীতে আমাদের ভূমিকা কি সেই বিষয়ে কথা বলে৷ কেউ কেউ মনে করে বাইবেল সময়ের সাথে সাথে বদলে গেছে, বিশেষত বেশীরভাগ ক্ষেত্রে যা বহু ভাষায় ভাষান্তরিত করবার কারণে হয়েছে। g বাইবেল মূলত তিনটি ভাষায় লেখা হয়েছিল, এবং তখন থেকেই বহুবার অনুবাদ করা হয়েছে যেন প্রত্যেকে ঈশ্বরের বাক্য তাদের নিজ নিজ ভাষায় পড়তে পারে৷ কোন কোন ভাষার এমনকি একাধিক অনুবাদও রয়েছে, কিন্তু সেগুলোর সবই একই বার্তা বহন করে৷ বাইবেলের প্রত্যেকটি অনুলিপি মূল গ্রন্থ থেকে অনুবাদিত হয়েছে এবং সেগুলোর যথার্থতা যাচাই করা যেতে পারে৷ অসংখ্য প্রত্নতাত্বিক প্রমাণ বর্তমান অনুবাদগুলোকে বৈধ দেয়৷ উদাহরণ স্বরূপ, বাইবেলের ৯৮১টি প্রাচীন পাণ্ডুলিপি তৃতীয় খ্রীষ্টপূর্ব থেকে খ্রীষ্টাব্দের ১ম শতাব্দির মধ্যে লিপিবদ্ধ হয়েছিল এবং যা বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে লোহীত সাগরের কাছে আবিষ্কৃত হয়েছিল৷ এই পাণ্ডুলিপিগুলোর মধ্যে একটি হল বিখ্যাত যিশাইয় পাণ্ডুলিপি৷ যেখানে যিশাইয় পুস্তকের ৬৬টি অধ্যায়ই অন্তর্ভুক্ত আছে, এটি এমন একটি পুস্তক, যা যীশু খ্রীষ্টের জীবন ও মৃত্যু সম্পর্কে ভাববাণী করেছিল৷ এই বিখ্যাত যিশাইয় পাণ্ডুলিপিটি বর্তমান বাইবেলের যিশাইয় পুস্তকটির অবিকল৷ বাইবেলের একটি অংশ বলে যে, যীশু সম্পর্কিত বিষয়টি তাঁর শিষ্যদের দ্বারা লিখিত হয়েছিল যারা প্রথম শতাব্দীতে তাঁর জীবৎকালে বেঁচে ছিলেন৷ তারা তাদের লেখাগুলোকে বহু অঞ্চলে পাঠিয়ে ছিলেন যেখানে অন্য শিষ্যরা লিখিত সত্যটিকে সমর্থন করেছিলেন, সেটিকে কপি করেছিলেন, এবং তা যীশুর অন্যান্য শিষ্যদের কাছে পাঠিয়ে দিয়েছিলেন৷ বাইবেলের প্রাচীন পাণ্ডুলিপিগুলোর প্রায় ২৫ হাজারেরও অধীক পান্ডুলিপিতে যীশু সম্পর্কিত বিষয় উদ্ধার করা হয়েছে৷ এর সব কয়টিই একে অপরের অনুরূপ এবং বর্তমান বাইবেলের সদৃশ৷ এমন কি গ্রীক ভাষায় লেখা পূর্ণাঙ্গ একটি বাইবেল আছে, যা ব্রিটিশ লাইব্রেরির প্রদর্শনে রাখা হয়েছে৷ এই বাইবেলটিকে, কোডেক্স সিনাইটিকাস বলে, যা প্রায় ৩৫০ খ্রীস্টাব্দে লিখিত এবং বর্তমান বাইবেলের সঙ্গে হুবুহু মিল৷ বাইবেলের অনুলিপিগুলো পুনরুদ্ধারকৃত যেকোনো প্রাচীন পাঠ্যলিপির মধ্যে সর্বাধিক৷ সামগ্রিকভাবে, এটাই প্রমানিত হয় যে, বর্তমান বাইবেল ঐ একই শাস্ত্রাবলি দ্বারা গঠিত হয়েছে যা বহু সহস্র বছর আগে লিখিত মূল শাস্ত্রের অনুরূপ৷
JesusFilm