Do You Ever Wonder...?·8 / 8

Is There One God or Three?

Through visual images and descriptions and verses from the Bible it is possible to understand more about how God is both one and three at the same time...the Holy Trinity.

আপনার প্রশ্ন

বাইবেলের উদ্ধৃতি

শেয়ার করুন
2 Corinthians 13:14

The grace of the Lord Jesus Christ, and the love of God, and the fellowship of the Holy Spirit be with all of you.

Berean Standard Bible

Public Domain

আরও পড়ুন...
বিনামূল্যের রিসোর্স

বাইবেল আরও গভীরভাবে বুঝতে চান?

আমাদের বাইবেল অধ্যয়নে যোগ দিন

ট্রান্সক্রিপ্ট

Bangla Muslim (বাংলা)
আপনি কখনো কি ভেবে দেখেছেন খ্রীষ্টিয়ানরা আসলে অদ্বিতীয় বা তিনজন ঈশ্বরে বিশ্বাস করে কিনা? ঈশ্বর সর্বশক্তিমান৷ তাঁর পূর্ণাঙ্গ শক্তি এবং অস্তিত বোঝা মনুষ্য জ্ঞানের উর্দ্ধে৷ সকল কিছুর সৃষ্টিকর্তা হিসেবে, তিনি যা কিছু চান তাই করতে পারেন, তথাপি তিনি নিজেকে আমাদের কাছে পরিচিত করাকে এবং তাঁর প্রকৃত স্বরূপকে আমাদের কাছে প্রকাশিত করাকে বেছে নেন৷ পবিত্র শাস্ত্রবাক্য বলে, “আমাদের ঈশ্বর সদাপ্রভু, একই সদাপ্রভু৷” তাঁর পবিত্র গুণাবলী একটি রহস্য, কিন্তু শাস্ত্রবাক্য ঈশ্বরের প্রকৃতির বিষয়ে বহু কিছু প্রকাশিত করেছে যেন আমরা তা বুঝতে শুরু করতে পারি৷ আসুন বিষয়টিকে এভাবে বোঝার চেষ্টা করি... একটি গোল আংটি কল্পনা করুন৷ একই আকার, একক বস্তু: প্রকৃত গোলাকৃতিটির কোন আরম্ভ বা শেষ নেই৷ এবার কল্পনা করুন এই আংটিটি তিনটি মিশ্রিত মিসৃণ দিয়ে তৈরী৷ তথাপি এটি একক একটি আংটি, তবে এটির তিনটি সুন্দর অংশ রয়েছে; সংযুক্ত থাকলেও পৃথক৷ এই আংটিটি আমাদেরকে সর্বশক্তিমানের গুণাবলীর বিষয়ে একটি ধারণা দিতে পারে যেখানে প্রতিটি অংশ ঈশ্বরের একক ব্যক্তি-সত্বাকে প্রতিনিধিত্ব করে৷ ঈশ্বরের প্রথম সত্বা নিজেকে প্রকাশ করেন সর্বশক্তিমান পিতা হিসেবে: যিনি দৃশ্য কি অদৃশ্য সকল কিছুরই সৃষ্টা। তিনি স্বর্গীয় সিংহাসনে উপবিষ্ট৷ ঈশ্বরের দ্বিতীয় সত্তাটি নিজেকে যীশু রূপে প্রকাশিত করেন৷ তিনি হলেন মনুষ্য দেহে ঈশ্বরের প্রতিমূর্তি, আর তাকে “ঈশ্বরের পুত্র” বলে ডাকা হয়েছে৷ বাইবেল বলে, “ঈশ্বর তাঁর পুত্রের মাধ্যমে আমাদেরকে বলেছেন... তাঁর প্রতাপের প্রভা ও তত্ত্বের মুদ্রাঙ্ক৷” ঈশ্বর পৃথিবীতে যীশু রূপে মানবজাতিকে রক্ষা করতে এসেছিলেন এবং মানুষকে তার ইচ্ছা জানাতে এসেছিলেন৷ ঈশ্বরের তৃতীয় ব্যক্তিসত্ত্বা নিজেকে আত্মা রূপে প্রকাশ করেছেন৷ “সাহায্যকারী৷” যীশু বলেছিলেন, “আর আমি পিতার নিকট বিনতি করব, যেন তিনি আর এক সহায় তোমাদের পাঠিয়ে দেন আর যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন— তিনি সেই সত্যের আত্মা... তিনি তোমাদের মধ্যে অবস্থান করেন ও তোমাদের অন্তরে থাকিবেন৷” সেই আত্মা আমাদেরকে ঈশ্বরকে জানতে ও বুঝতে সাহায্য করেন৷ বাইবেলের ঈশ্বর হলেন একমাত্র সর্বশক্তিমান৷ আর তাঁর অস্থিত্ব তিন সত্ত্বার নিখুঁত সম্প্রীতি যিনি তাঁর সত্ত্বার মহিমাকে বুঝতে আমাদেরকে সাহায্য করেন আর সেই একক ভিন্নতা মানুষ থেকে কতটা ব্যপক তা প্রকাশ করেন৷ একজন পবিত্র সত্ত্বা রূপে, তিনি নিজেকে আমাদের কাছে প্রকাশিত হওয়াকে বেছে নেন আর তাঁর সাথে একটি সহভাগিতায় থাকতে আমাদেরকে আমন্ত্রণ জানান৷
JesusFilm